×

Calcutta Television Network

মূর্তির জলে যখন চাঁদ নামে

মূর্তির জলে যখন চাঁদ নামে

26 May 2026 , 04:40:55 pm

সেকেন্ড ক্লাসে চেপে নিউ জলপাইগুড়ি গেছো কখনও? যদি জেগে থাকো, মালদায় খেতে পারবে কাগজ পরোটা। আর তার সঙ্গে একরকম মিষ্টি, ভিতরটা রসালো, গায়ে ল্যাটকানো থাকে হোমিওপ্যাথ বড়ি। যখন খুব ছোট ছিলাম তখন ট্রেনে জানলা শিকে গাল ঠেকিয়ে ফরাক্কা ব্যারাজ দেখেছিলাম। নস্টালজিক হয়ে পড়েছিলেন পঞ্চানন্দ তালুকদার।এবার পঞ্চানন্দ তালুকদার অফিস কলিগদের সঙ্গে প্ল্যান করেছেন সামসিং এর।

সামসিং মানে চা এবং কমলালেবুর বাগান, সামসিং মানে ঘন জঙ্গল, সামসিং মানে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশ দ্বার। শিলিগুড়ি থেকে ৮২ কিলোমিটার দূরে সামসিং দুই রাত তিনদিনের ট্যুর প্ল্যান। হোমস্টে আর গাড়ি আগে থেকে বলা থাকবে। সামসিংয়ের কাছেই রয়েছে রকি আইল্যান্ড। চাইলে সামসিং থেকে হেঁটে যেতে পারেন। মূর্তি নদীর পাশে অবস্থিত এই জায়গা। কী আছে এখানে? মুর্তি এখানে পাহাড় থেকে আছড়ে পড়েছে। বড় বড় পাথর এবং একটি লোহার ব্রিজ। এখানে নদী এত চঞ্চল যে ব্রিজ থেকে নদী দেখতে গেলেও ভিজতে হবে আপনাকে। একটু দূরেই নদী একটু শান্ত। দুপুরে গা ভিজাতেও পারেন নদীর জলে।

সামসিং থেকে কিছুটা দূরেই নেওড়া ভ্যালির দোর গোড়ায় সুন্তালেখোলা। সুন্তালে কথার অর্থ কমলালেবু, আর খোলা কথার অর্থ নদী। এখানে নদী বলতে মূর্তি। নেওড়া ভ্যালির গায়ে, তাই পাখির কমতি নেই। তিনদিন শহুরে কৃত্তিমতা থেকে মুক্তি। তিন দিন অফিসের কাঁকড়া রাজনীতি থেকে বহুদূরে। যাইহোক সবথেকে বড় ব্যাপার এই প্রথম পঞ্চানন্দ বাবু অফিসের বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে যাচ্ছেন। টুলটুল বৌদির গাল ফুলেছে বটে। কিন্তু তালুকদার দা কথা দিয়েছেন আন্দামান নিয়ে যাবেন।rnrnrnrnrnrn

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN