Calcutta Television Network

গণেশ ঠাকুরকে কোন স্থানে বসিয়ে পুজো করবেন?

গণেশ ঠাকুরকে কোন স্থানে বসিয়ে পুজো করবেন?
13 September 2026 02:16:46 pm

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজা শিবাজীর (১৬৩০-১৬৮০) হাত ধরে  পুনেতে উৎসবটি প্রকাশ্যে পালিত হয়ে আসছে। ১৮ শতকে পেশোয়ারের রাজারাও গণেশের ভক্ত ছিল এবং তাঁরা ভাদ্র মাসে তাদের রাজধানী পুনেতে একটি সর্বজনীন গণেশ উৎসব পালন শুরু করেছিলেন। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিম বাংলাতেও মহত্ত্বের সাথে গণেশ উৎসব উদযাপন করা হয়। কিন্ত ভগবান গণেশের মুর্তি কোথায় রেখে পুজো করবেন,এটা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত হন। ভারতীয় সনাতন ধর্মের শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র মতে  গণেশের মুর্তি কোথায় বসাবেন? কেন বসাবেন? কোন দিকে শুঁড় থাকলে গণেশ শুভ ফল দান করেন? আজ জানাব সেই তথ্য।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান গণেশ প্রধানত কেতু গ্রহের অধিপতি বা নিয়ন্ত্রক দেবতা হিসেবে বিবেচিত হন। এ ছাড়াও তিনি বুধ গ্রহের সঙ্গেও গভীর ভাবে সম্পর্কিত। বাস্তু শাস্ত্র মতে বুধ গ্রহের অবস্থান হল বাড়ির উত্তর দিকে। তাছাড়া ভগবান শিবের সন্তান হওয়ায় গণেশ কৈলাসে উত্তর দিকেই  অবস্থান করেন। প্রসঙ্গত সমস্ত দেবতারাই উত্তর দিকে অবস্থান করেন।  বৈদিক জ্যোতিষে কেতু গ্রহের প্রধান আরাধ্য ও নিয়ন্ত্রক দেবতা হলেন শ্রী গণেশ। কেতুর কুপ্রভাব কাটাতে গণেশের আরাধনা করার বিধান রয়েছে। বুদ্ধিমত্তা ও জ্ঞানের দেবতা হিসেবে গণেশ বুধ গ্রহের শক্তি ও শুভত্ব নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করেন। সেই জন্য বুধ ও কেতুর অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে গণেশের পূজা করার শাস্ত্রীয় বিধান রয়েছে।

   ১) বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে গণেশ মূর্তি রেখে পুজো করার উপযুক্ত স্থান উত্তর,অথবা পূর্ব  দিক হল সবচেয়ে শুভ। 

২) গণেশের মূর্তি সবসময়ই দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে রাখুন, যাতে পূজার সময় আপনার মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে থাকে। 

৩) মূল প্রবেশদ্বারে গণেশ মূর্তি রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন মূর্তির মুখ যেন বাড়ির বাইরের দিকে না থাকে, ঘরের ভেতরের দিকে যেন মূল দৃষ্টি পড়ে। 

৪) শোবার ঘর (বেডরুম), বাথরুমের দেওয়াল সংলগ্ন স্থান, সিঁড়ির নিচে, গ্যারেজ বা স্টোর রুমে ভুলেও গণেশ মূর্তি রাখবেন না। ৫) সরাসরি মাটিতে গণেশ মূর্তি রাখবেন না, সবসময় কোনো পিঁড়ি বা উঁচু স্থানে রাখুন।

৬) বাড়িতে রাখার জন্য বাম দিকে বাঁকানো শুঁড়ের গণেশ মূর্তি অত্যন্ত শুভ ও অনুকূল বলে মনে করা হয়।

৭) মাটি, পিতল, তামা, কাঠ বা রূপোর মূর্তি ঘরে রাখা ভালো। প্লাস্টিক বা সিন্থেটিক উপাদানের মুর্তি হলে রাহুর প্রকোপ বৃদ্ধি পাবে।

৮) মূর্তিতে যেন গণেশের বাহন ইঁদুর, হাতে কুঠার ও মোদক থাকে।

৯) বাড়িতে কখনোই ফাটা বা ভাঙা মূর্তি রাখবেন না, এতে অশুভ প্রভাব পড়বে। 

১০) এক জায়গায় একাধিক গণেশ মূর্তি কখনই রাখবেন না,  বুধ ও কেতুর প্রভাব অত্যধিক হলে ধন নাশ যোগ সৃষ্টি করবে ।


×
  • CTVN