Calcutta Television Network

মদ খেয়ে বাঁদরের 'বাঁদরামি', ভাইরাল ভিডিও নিয়ে চর্চায় সোশ্যাল মিডিয়া

মদ খেয়ে বাঁদরের 'বাঁদরামি', ভাইরাল ভিডিও নিয়ে চর্চায় সোশ্যাল মিডিয়া
28 September 2026 • 05:51:45 pm

যদি জিজ্ঞাসা করি বাঁদরে কি খায়? আপনি বলবেন ফল খায়, সবজি খায়, চাইলে ভাত-ও খেতে পারে। কিন্তু যদি বলি বাঁদরে আজকাল মদও খায়, মানবেন না তো? আজ্ঞে যুগ বদলেছে, মানুষ বদলেছে সাথে বদলেছে খাদ্যাভ্যাস। বাঁদরেই বা কি দোষ করলো? হ্যাঁ, বাঁদরের বাঁদরামি বলে বিষয়টা হালকা করে দিতেই পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে আপাতত 'বাঁদরামি' করে যাচ্ছেন নেটিজেনরাও। 

‘রাম বাবু জার্নালিস্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, মদের দোকানের ভিতরে একটি বাঁদর মদ খেয়ে শুয়ে আছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও-টি। জানা যায়, রাঁচীর অরমঝির ব্লক চকে এই ঘটনাটি ঘটে। একটি স্ত্রী বাঁদর মদের  দোকানে ঢুকে পড়ে। তাকে বিস্কুট আরও কিছু খাবারের প্রলোভন দিয়ে বের করার চেষ্টা করে দোকানের কর্মীরা। কিন্তু সেসবের দিকে নজর ছিল না তাঁর। হঠাৎ পাশে থাকা একটি ভদকার বোতল খুলে, হাফ বোতল খেয়ে ফেলে বাঁদরটি। ব্যস, তারপর ব্ল্যাক আউট!

কর্মীদের দাবি, তারপরে বাঁদরটি দোকানের ভিতরেই একটি কোণে অচৈতন্য হয়ে শুয়ে থাকে প্রায় কয়েক ঘন্টা। শেষে উদ্ধারকারী দল এলে বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বাঁদরটি খালি মদের বোতলগুলো থেকে, শেষে পড়ে থাকা মদ খেতে  আসছিলো। 

ভিডিও ভাইরাল হতেই, কমেন্টের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। কেউ মজা করে বলেছেন, অল্প মদে মন ভরছিল না, তাই অনেকটা খেতেই দোকানে হানা। কেউ তো আফসোস করে বলেইছেন, বাঁদর হলে আর লাইনে দাঁড়াতে হত না, সোজা গলায় তারপরে ঘুম। সব মিলিয়ে বাঁদরের বাঁদরামি আপাতত সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।