Calcutta Television Network

সিডনি সুইনির 'স্নানের জলে' তৈরি সাবান, দাম উঠলো ২০০০ ডলার

সিডনি সুইনির 'স্নানের জলে' তৈরি সাবান, দাম উঠলো ২০০০ ডলার
10 November 2026 • 01:56:20 pm

নায়ক-নায়িকাদের নিয়ে আমাদের সীমাহীন কৌতূহল আর ফ্যান্টাসি। তাদের নিয়ে ভক্তদের আগ্রহ আকাশ ছোঁয়া। তারা কী খাচ্ছে, কী পরছে, ঘুমের আগের স্কিন কেয়ার রুটিন, ঘুম থেকে উঠে  তাদের ব্রেকফাস্ট, ভক্তদের সবেতেই খোঁজ থাকে এ টু জেড। প্রিয় অভিনেতা  বা অভিনেত্রীকে একবার ছোঁয়া বা একটা সেলফি তোলার ইচ্ছে বা তাদের ব্যবহৃত পোশাক নিলামে কিনে নেন এরকম ভক্তের সংখ্যাও কম নেই। 


ভগবানের চরণামৃত পান করার জন্য মন্দিরে লাইন লাগে মাইলের পর মাইল। কিন্তু প্রিয় অভিনেত্রীর স্নানের জল দিয়ে বানানো সাবানও অনলাইনে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম ঘটনা বিরল হলেও সত্যি। ঘটনাটা ২০২৫ সালের, হলিউড অভিনেত্রী সিডনি সুইনির স্নানের জল দিয়ে তৈরি হয় সাবান। ঘটনার সূত্রপাত ২০২৪ সালে একটু বিজ্ঞাপন থেকে। ততদিনে সিডনি  ‘ইউফোরিয়া’ সহ  ‘দ্য হোয়াইট লোটাস’, ‘অ্যানিওয়ান বাট ইউ’ আরও অনেক সিরিজ, সিনেমায় অভিনয় করে বেশ পরিচিত মুখ। এর মাঝেই ড. স্কোয়াচ-এর একটি বিজ্ঞাপনে কাজ করেন সিডনি। একটি বডি ওয়াশের বিজ্ঞাপন, যেখানে দেখা যাচ্ছে সিডনি বাথটবে স্নান করছেন। 

এরপরই সোশ্যাল মিডিয়ায় সিডনির অনেক ভক্ত-ই মজা করে ওই স্নানের জল পাওয়ার আকাঙ্খা জানিয়ে কমেন্ট করেন। আর এটাকেই কাজে লাগায় ড. স্কোয়াচ নামের সংস্থাটি। সিডনি ও স্কোয়াচের দাবি, ওই সাবানে সিডনির স্নানের জল, উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে এক্সফোলিয়েটিং বালি, পাইন বার্কের নির্যাস যাতে রয়েছে সিডনির বড় হয়ে ওঠার অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের প্রকৃতির গন্ধ। 


সাবানটির নাম দেওয়া হয় ‘সিডনিস বাথওয়াটার ব্লিস’, যাতে ছিল সিডনির স্নানের সুগন্ধি জল। সেই সাবানের দাম ছিল ৮ ডলার। মাত্র ৫০০০ সাবান উৎপাদন করেছিল সংস্থাটি। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় সব সাবান। এরপরে রিসেল প্ল্যাটফর্ম গুলোতে প্রায় ২০০০ ডলারে বিক্রি হতে দেখা গেছে এই সাবান। মনোবিজ্ঞানীদের মতে, অনেকেই এই সাবান কিনেছেন নিছক মজার জন্যই, তবে বহু ক্ষেত্রে দেখা যায় প্রিয় নায়িকাদের প্রতি যৌন আকাক্ষা এই ধরণের ইচ্ছের জন্ম দেয়। তবে সেটা যাই হোক, এই ঘটনা পৃথিবীর অন্যতম বিরল ঘটনা হয়েই থেকে যাবে সারাজীবন।