Calcutta Television Network

ভালোবেসে জড়িয়ে ধরে স্ত্রীর পাঁজরের ৫টি হাড় ভাঙলেন তরুণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ভালোবেসে জড়িয়ে ধরে স্ত্রীর পাঁজরের ৫টি হাড় ভাঙলেন তরুণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
26 October 2026 • 06:25:33 pm

'থ্রি ইডিয়টস' সিনেমায় আমির খানকে আমার 'জাদু কি ঝাপ্পি' দিতে দেখেছি। এমনিতেও ভালোবাসলে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে। আলিঙ্গন ভালোবাসা প্রকাশের এক সুন্দর মাধ্যম। অনেক মনোবিদের মতে প্রিয় মানুষকে দীর্ঘক্ষণ আলিঙ্গন মনের চাপ কমায় অনেকটা। কিন্তু যদি সেই আলিঙ্গন শরীরের হাড়ের সংখ্যা কমিয়ে দেয়? আজ্ঞে একদম মজা করছি না, স্ত্রীকে জড়িয়ে ধরে পাঁজরের ৫টি হাড় ভাঙলেন এক তরুণ। এরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

'মাস্ট শেয়ার নিউজ' নামের একটি একাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, চিনের একটি রেস্তোরাঁয় এক তরুণকে দেখে ছুটে আসেন তরুণী, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। ছেলেটি শক্ত করে জাপ্টে ধরে মেয়েটিকে শূন্যে তুলে দিলেন আনন্দের ঠেলায়। আর তারপরেই হল বিপত্তি। সম্ভবত বেকায়দা হয়ে যাওয়ার জন্য পাঁজরের অংশে আঘাত পান মেয়েটি। যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই তরুণী। 


বেকায়দা দেখে কিংকর্তব্যবিমূড় হয়ে যান স্বামী। নিছক উত্তেজনায় ভালোবাসা প্রকাশ করতে গিয়েই এই কেলোরকীর্তি। পরে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে সি.টি স্ক্যান করা হলে জানা যায় পাঁজরের মোট ৫টি হাড় ভেঙেছে আর চিড় ধরেছে একটি হাড়ে। ঘটনার পরে ওই তরুণ যথেষ্ট দুঃখ প্রকাশ করেন এবং স্ত্রীর সেবা করে তাকে সুস্থ করে তুলছেন। 

ভাইরাল এই ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলছেন, 'ভাগ্যিস আমি সিঙ্গেল' আবার কেউ বলছেন 'বৌয়ের জ্বালায় অতিষ্ট হয়েই কুংফুর প্যাচ দিয়েছেন ছেলেটি।' তবে এই অদ্ভুত কান্ড আগে কেউ দেখেছেন কি না হলপ করে কেউই বলতে পারেননি।