Calcutta Television Network

ঠাকুর দেখে পুণ্য হোক বা না হোক, ক্যালোরির হিসেব কিন্তু পাক্কা!

ঠাকুর দেখে পুণ্য হোক বা না হোক, ক্যালোরির হিসেব কিন্তু পাক্কা!
14 October 2026 01:35:59 pm

দুর্গাপূজা মানেই বাঙালির কাছে উৎসব, আনন্দ, খাওয়াদাওয়া, হৈ-হুল্লোড় আর প্যান্ডেল হপিং। পঞ্চমী টু দশমী, পায়ে হেঁটে, বাস-মেট্রোতে ঝুলে ঠাকুর দেখায় কতটা পুণ্যি হল সেই হিসেবে হয়ত চিত্রগুপ্তের খাতায় হয়তো তোলা থাকে। কিন্তু এই এত হাঁটাহাঁটি করে ঠাকুর দেখার জন্য আমাদের ফিটনেস ট্র্যাকার কিন্তু অন্য হিসেবে দেয়। 


বাঙালি গোটা বছর জিম, ব্যায়াম এসবের থেকে হাজার হাত দূরে থাকলেও, এই পাঁচদিন এক একজন হয়ে ওঠে অলিম্পিয়ান। হেঁটে, দৌড়ে, ঘন্টার পর ঘন্টা প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে, সব মিলিয়ে গড়ে ১২ থেকে ১৫ কিলোমিটার এক একদিনে কভার তো হয়েই যায়। স্মার্টওয়াচ বা ফোনের ফিটনেস ট্র্যাকারে তখন জ্বলজ্বল করে হাজার হাজার ক্যালোরি বার্নের রেকর্ড। পায়ে নতুন জুতোর ফোস্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ভাবে রাত দিন দৌড়ে বেড়ানো কোনো আর্মি ট্রেনিংয়ের থেকে কম নাকি?

তবে বাঙালি রসনাবিলাসী। দুর্গাপূজাতে জমিয়ে খাওয়াদাওয়া হবে না তা কি হয়? লস হওয়া ক্যালোরি কিন্তু ফুচকা, চিকেন রোল বা বিরিয়ানির প্লেটেই শেষ হয়ে যায়। সে যাক, আজকের ক্যালোরি আবার কাল হেঁটে লস করে নেওয়া যাবে। কোই বাত নেহি! পূজা শেষে পুণ্যের খাতার ব্যালেন্সসিটে স্কোর কত হল সেটা জানার উপায় নেই। তবে ক্যালোরি ইন্টেক্ট আর লসের হিসেবটা খুব সুন্দরভাবে রাখা থাকে। আপাতত জমিয়ে উপভোগ করুন পূজা। শুভ শারদীয়া!

×
  • CTVN