×

Calcutta Television Network

হু হু করে কমছে সোনার দাম, আজ কলকাতায় কত হলুদ ধাতুর দাম?

হু হু করে কমছে সোনার দাম, আজ কলকাতায় কত হলুদ ধাতুর দাম?

26 May 2026 , 04:24:49 pm

মে মাসের শেষ সপ্তাহে সোনা ক্রেতাদের জন্য এল খানিকটা স্বস্তির খবর। সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার আবারও কিছুটা কমল হলুদ ধাতুর দাম। যদিও দাম এখনও অনেকটাই উঁচুতে, তবুও সামান্য পতনে আশার আলো দেখছেন সাধারণ ক্রেতারা।

২৬ মে, মঙ্গলবার কলকাতাতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৯০ টাকা। আগের তুলনায় এই দাম সামান্য কমেছে বলেই বাজার সূত্রে খবর।

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ২৫০ টাকা। মুম্বই, পুনে, ব্যাঙ্গালুরু এবং হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকা।

সবচেয়ে বেশি দাম রয়েছে চেন্নাইয়ে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকায়। ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৬১ হাজার ২৪০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা, ডলারের বিনিময় মূল্য এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই সোনার দামে এই পরিবর্তন হচ্ছে। আগামী দিনে বিয়ের মরসুম ও উৎসবের চাহিদা বাড়লে আবারও সোনার দাম ঊর্ধ্বমুখী হতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN