Calcutta Television Network

সোনার দামে হঠাৎ ধস! একদিনেই কমল ৩০,০০০ টাকা

সোনার দামে হঠাৎ ধস! একদিনেই কমল ৩০,০০০ টাকা

4 March 2026 , 04:57:41 pm

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার স্পষ্ট সোনা বাজারে। গত কয়েক মাস ধরে সোনার দামে লাগাতার উত্থান-পতনের জেরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিলই। তার উপর মধ্যপ্রাচ্য অঞ্চলের উত্তেজনা বাজারে আরও অস্থিরতা বাড়ায়। ফলস্বরূপ, সোনা ও রূপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে সেই ঊর্ধ্বগতির পর এবার আচমকাই বড় পতন দেখা গেল।

বুধবার ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৬,৪৫১ টাকা। আগের দিনের তুলনায় গ্রামপ্রতি কমেছে ৩১১ টাকা, অর্থাৎ ১০ গ্রামে কমেছে ৩,১১০ টাকা। একইভাবে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১৫,০৮০ টাকা, যেখানে গ্রামপ্রতি পতন ২৮৫ টাকা- ১০ গ্রামে কমেছে ২,৮৫০ টাকা।

১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১২,৩৩৮ টাকা, যা আগের দিনের তুলনায় ২৩৪ টাকা কম। ফলে ১০ গ্রামে দাম কমেছে ২,৩৪০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা প্রথমে নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেছিলেন। এতে দাম দ্রুত বেড়ে যায়। তবে বাজারে অতিরিক্ত ওঠানামা ও মুনাফা তুলতে বিনিয়োগকারীদের বিক্রির চাপ তৈরি হওয়ায় এখন দাম কমছে।

সোনা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও বর্তমান পরিস্থিতিতে তা আর পুরোপুরি স্থিতিশীল নয়। তবুও অনেকে ঝুঁকি নিয়েই সোনা ও রূপায় বিনিয়োগ করছেন, কারণ দীর্ঘমেয়াদে এই ধাতু এখনও মূল্য সংরক্ষণের অন্যতম মাধ্যম বলে মনে করা হয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN