Calcutta Television Network

চড়ল না কমল? সপ্তাহান্তে সোনার দামে বড় বদল, কলকাতায় হলুদ ধাতুর দাম কত?

চড়ল না কমল? সপ্তাহান্তে সোনার দামে বড় বদল, কলকাতায় হলুদ ধাতুর দাম কত?

23 May 2026 , 03:38:14 pm

সপ্তাহের শেষ দিনে সামান্য স্বস্তি মিলল সোনা ক্রেতাদের। টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর শনিবার কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। যদিও এই সামান্য পতনের পরেও সোনার বাজার এখনও মধ্যবিত্তের নাগালের অনেকটাই বাইরে বলেই মনে করছেন ক্রেতারা।


২৩ মে, শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৬০ টাকা। দেশের অন্যান্য মহানগরেও প্রায় একই ছবি দেখা গিয়েছে।

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ২৫০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৯ হাজার ৬৪০ টাকা। মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুনেতে ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকায়।

সবচেয়ে বেশি দাম দেখা গিয়েছে চেন্নাইয়ে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকায়। ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৬১ হাজার ২৪০ টাকা।


বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা, ডলারের দামের পরিবর্তন এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই সোনার বাজারে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বিয়ের মরসুম ও উৎসবের আগে দাম আরও বাড়বে নাকি কমবে, এখন সেই দিকেই নজর ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতাদের।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN