বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে সোনার বাজারে দেখা গেল উল্টো চিত্র। সাধারণত যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেন, ফলে দাম বাড়ে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সোনার দামে দেখা যাচ্ছে ওঠানামা, যা অনেককেই ভাবাচ্ছে।
বিনিয়োগের জগতে সোনা দীর্ঘদিন ধরেই অন্যতম নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত। মুদ্রাস্ফীতি, মুদ্রার মানের পরিবর্তন বা আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার সময় অনেকেই সোনা বা রূপোর মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ করতে চান। তবে গত কয়েক মাস ধরে সোনার দাম বেশ অস্থির আচরণ করছে। এই ওঠানামার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত ও তার প্রভাবিত বৈশ্বিক বাজার।
বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দামে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের জন্য। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে নেমে এসেছে ১৬,৩৫৩ টাকায়। আগের দিন এই দাম ছিল ১৬,৪৫১ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে ৯৮ টাকা, ফলে ১০ গ্রামে কমেছে ৯৮০ টাকা।
একইভাবে ২২ ক্যারেট সোনার দামও কমেছে। বর্তমানে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৪,৯৯০ টাকা, যা আগের দিনের ১৫,০৮০ টাকা থেকে ৯০ টাকা কম। অর্থাৎ ১০ গ্রামে দাম কমেছে ৯০০ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২,২৬৫ টাকা, যা আগের দিনের ১২,৩৩৮ টাকা থেকে ৭৩ টাকা কম। ফলে ১০ গ্রামে দাম কমেছে ৭৩০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। তাই সোনার দামে এই ওঠানামা আগামী দিনেও চলতে পারে। ফলে এখনই বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজারের গতিবিধি কিছুটা পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ।