Calcutta Television Network

বিয়ের মৌসুমে সোনা কিনবেন? আজকেই সুযোগ! কমল দাম, রুপোও সস্তা...

বিয়ের মৌসুমে সোনা কিনবেন? আজকেই সুযোগ! কমল দাম, রুপোও সস্তা...
3 November 2025 • 05:30:38 pm

বিয়ের মরশুম এসে গেলেই সোনার বাজারে নড়াচড়া শুরু হয়। কারণ ভারতীয় শাদিতে গয়না শুধু অলঙ্কার নয়, ঐতিহ্য, সামাজিকতা এবং আশীর্বাদ—এই সবেরই প্রতীক। তাই সোনার দাম বাড়লেই সবচেয়ে বেশি চাপে পড়েন মধ্যবিত্ত পরিবারগুলো। তবে এবার বাজারে কিছুটা স্বস্তির হাওয়া। টানা বৃদ্ধির পরে আজ ফের কমেছে সোনার দাম, সঙ্গে রুপোর দাতেও মিলেছে ছাড়।


আন্তর্জাতিক বাজারে সোনার দামে স্লোডাউন দেখা যাওয়াতে ভারতেও তার প্রভাব পড়েছে। চলতি সপ্তাহে দাম কয়েকবার ওঠানামা করলেও আজকের রেট ক্রেতাদের জন্য সুখবর।


আজ, ৩ নভেম্বর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ১২ হাজার ২৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ২২ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে সোনার। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ২২৪ টাকা। ১০ গ্রাম সোনার ৯২ হাজার ২৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ২২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার। 


আজ সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর। 


বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ডলারের দামের ওঠানামা, আন্তর্জাতিক সোনার ফান্ডে বিনিয়োগ কমে যাওয়া, ক্রেতার চাহিদা ও সরবরাহের সাময়িক ভারসাম্য পরিবর্তনের ফলে দাম কিছুটা কমেছে। তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করছেন-বিয়ের মরশুমে আবার দাম বাড়তে পারে। তাই যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের কাছে এই সময়টিই আদর্শ।