Calcutta Television Network

উৎসবের দিনে অতিরিক্ত মদ্যপান! জেনে নিন হ্যাংওভার কাটানোর ঘরোয়া উপায়

উৎসবের দিনে অতিরিক্ত মদ্যপান! জেনে নিন হ্যাংওভার কাটানোর ঘরোয়া উপায়
16 October 2026 • 05:44:34 pm

উৎসবের মরসুমে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সকলেই একটু আধটু মদ্যপানের পার্টিতে মেতে ওঠে। কিন্তু সেই আনন্দের রেশ সাময়িক হলেও যে সমস্যাটি থেকে যায়, তা হল হ্যাংওভার। সকালে ঘুম থেকে উঠেই তীব্র মাথা ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব এবং শরীর ম্যাজম্যাজ করা, গোটা দিনের প্ল্যান, সবকিছুর বারোটা। অতিরিক্ত মদ্যপানের ফলে এই সমস্যা কিন্তু নষ্ট করতে পারে আপনার পুজো বাকেট লিস্টকে। তবে কিছু সাধারণ ঘরোয়া উপায় মেনে চললে এই অস্বস্তি থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।


যেহেতু অ্যালকোহল শরীরকে দ্রুত ডিহাইড্রেটেড করে তোলে, তাই ঘুম থেকে উঠেই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শুধু তাই নয়, মদ্যপানের সময় জলের ঠান্ডা সফ্ট ড্রিংকসের থেকে জলের পরিমাণ বেশি রাখুন। শরীরে জলের ঘাটতি মেটাতে ডাবের জল বা ওআরএসের মতো  পানীয় অত্যন্ত উপকারী। খালি পেটেই অনেকে মদ্যপান করে ফেলেন, তাতে অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। সকালের জলখাবার থাকে ভারীমাত্রায়। সঙ্গে রাখুন একটি বা দুটি কলা, এতে থাকা পটাশিয়াম পেট ও শরীরের ক্লান্তি দূর করে। এছাড়া টোস্ট, ওটস বা সেদ্ধ ডিমের মতো হালকা ও পুষ্টিকর খাবার রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

অতিরিক্ত বমি বমি ভাব কমাতে আদা চা বা গ্রিন টি খাওয়া যেতে পারে।  আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ লিভার ও পেটের অস্বস্তি কমায়। তবে অতিরিক্ত কফি এড়িয়ে চলাই ভালো, কারণ ক্যাফেইন শরীরকে আরও ডিহাইড্রেটেড করতে পারে। এসবের পরেও হ্যাংওভার থেকে মুক্তির একমাত্র ওষুধ হল বিশ্রাম। শরীরকে রিচার্জ  করতে একটি ঠান্ডা জলের শাওয়ার নিন এবং প্যান্ডেল হপিং-এর আগে লম্বা ঘুম লাগান। পার্টি করার সময় মনে রাখা উচিত, খালি পেটে মদ্যপান না করা এবং প্রচুর পরিমাণে জল ও সময় মত ঘুম আপনাকে সুস্থ ও চাঙ্গা রাখবে। উৎসবের আনন্দ বজায় রাখুন, তবে সেই সাথে থাক নিজের শরীরের যত্ন।