পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পর্কগুলির মধ্যে স্বামী-স্ত্রী র সম্পর্ক হলো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। ''যদিদং হৃদয়াং তব, যদিদং হৃদয়াং মম '' মন্ত্র দিয়ে যে সম্পর্ক শুরু হয় , উপচে পড়া ভালোবাসা দিয়ে যে সম্পর্ক শুরু হয় -- সেই সম্পর্কে একদিন ফাটল দেখা দেয়, তৈরি হয় দূরত্ব। একটা সময় ছিল যখন দুজন -দুজনকে চোখে হারাতো, অথচ একটা সময় আসে যখন কেউ কাউকে সহ্য করতেই পারেনা। সম্পর্কের জায়গাটা এমন জায়গায় চলে আসে যে , একে ওপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে।
তবে স্বামী-স্ত্রী র মধ্যে এই দূরত্ব একদিনে তৈরি হয় না। ছোট ছোট অবহেলা, না বলা কথা আর জমে থাকা অভিমান থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। যখন স্বামী ক্লান্ত হয়ে ঘরে ফেরে, স্ত্রীর কথা শুনতে চায়না,আবার স্ত্রী কষ্ট পেলেও স্বামীর সঙ্গে তা ভাগ করে নিতে পারে না--তখনি জন্ম নেয় সম্পর্কের মধ্যে নীরবতা। একসময় দুজন একই ঘরে থেকেও মনের দিক থেকে দূরে সরে যেতে শুরু করে। কথা হয় কিন্তু মন খুলে কথা হয়না। হাসি থাকে কিন্তু সেই হাসির মধ্যে আগের মতো আন্তরিকতা থাকে না।
আবার কখনো কখনো পারিপার্শ্বিক কারণেও সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যেমন তৃতীয় কারো কথা শুনে একে অপরকে সন্দেহ করা, ভুল হলে ক্ষমা না চাওয়া,আর সবসময় নিজের কথাটাকে ঠিক মনে করা ---এইসব কারণ গুলোই দূরত্ব তৈরি করে। কারণ স্বামী-স্ত্রী র সম্পৰ্ক শুধু পাশাপাশি থাকার নাম নয় ;স্বামী-স্ত্রী র সম্পৰ্ক হলো এক চিরাচরিত বন্ধন। যেখানে একে অপরকে শোনা, বোঝা, সন্মান করা আর কঠিন সময়ে পাশে থাকা খুব ই জরুরি। তবেই তার নাম হয় সত্যি কারের সংসার।