অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সার্জিক্যাল স্ট্রাইক চালাল নির্বাচন কমিশন। ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল।কমিশন-সূত্রে খবর, ওই ৫ জনের ...
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সার্জিক্যাল স্ট্রাইক চালাল নির্বাচন কমিশন। ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল।
কমিশন-সূত্রে খবর, ওই ৫ জনের বিরুদ্ধে অসদাচরণ এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। তাই, ওই পাঁচজনকে অবিলম্বে সাসপেন্ড করে শাস্তিমূলক পদক্ষেপ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।
অতিরিক্ত এস পি ডায়মন্ড হারবার আইপিএস সন্দীপ গড়াইকে সরিয়ে দেওয়া হল। এসডিপিও ডায়মন্ড হারবার সজল মণ্ডলের ক্ষেত্রেই একই পদক্ষেপ করল কমিশন। এছাড়া, ডায়মন্ড হারবার পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করল কমিশন।
ভবানীপুরেও ওসি-বদল
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের একটা বড় অংশই কালীঘাট থানার এক্তিয়ারভুক্ত। দ্বিতীয় দফার ভোটে ভবানীপুর-কালীঘাটকে নিশ্ছিদ্র নিরাপদ করে তুলতে গত একমাসের মধ্যে দু-দুবার থানার ওসি বদল করল কমিশন। ২৯ মার্চ কালীঘাট থানার ওসি বদল হয়েছিল কমিশনের নির্দেশে। এরপর একমাসও পুরো কাটেনি। ফের কালীঘাট থানার ওসিকে অপসারণ করল কমিশন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিস আধিকারিকদের অপসারণ করে কমিশন বার্তা দিল, এতটুকু পক্ষপাতপূর্ণ আচরণ করলেই শাস্তির খাঁড়া নেমে আসবে। কারুকে রেয়াত করা হবে না।