ভাঙড়ে একসঙ্গে ৯টি তাজা বোমা উদ্ধার। ভাঙড় দু'নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকা থেকে উদ্ধার হয় বোমাগুলি। একটি ঝোপের মধ্যে ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় পুলিসকে খবর দেওয়া হয়। ...
ভাঙড়ে একসঙ্গে ৯টি তাজা বোমা উদ্ধার। ভাঙড় দু'নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকা থেকে উদ্ধার হয় বোমাগুলি। একটি ঝোপের মধ্যে ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় পুলিসকে খবর দেওয়া হয়। এরপর পুলিস এসে বোমাগুলি উদ্ধার করে।
মিছিলে হামলার জন্যই ওই বোমা মজুত করে রাখা হয়েছিল বলে দাবি আইএসএফ নেতার। তৃণমূলের দিকে অভিযোগের তির আইএসএফের। বীজপুরে ফাঁকা মাঠে পড়ে থাকা বালির বস্তা থেকে উদ্ধার ২টি তাজা বোমা। কাঁচড়াপাড়ার ক্ষুদিরাম কলোনির ঘটনা। বীজপুর থানার পুলিস এসে বোমা উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মানুষকে ভয় দেখানোর জন্যই বোমা রাখা হয়েছিল।
ঘটনায় দুই জায়গাতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিস। ভোটের আবহে পরিস্থিতি উত্তপ্ত করতে কি এই বোমা রাখা হয়েছিল? নাকি অন্য কোনও উদ্দ্যেশ্য ছিল এর পেছনে? উঠছে প্রশ্ন।