আমের অপর নাম অমৃত,কিন্তু জানেন কি কিভাবে ভারতবর্ষে আমের জন্ম হল? কোন আম সবচেয়ে মিষ্টি ? সবচেয়ে দামী আম কোনটি? আজ জানব সেই ইতিহাস।
সুস্বাদু রসালো মিষ্টি সহজ পাচ্য হওয়ায় কমবেশি সকলেই আম খেতে ভালোবাসেন। আমের অন্য়ান্য় নাম গুলি হল- রসালো,চু্ত, আম্র ইত্যাদি, তবে আম নামেই বেশি পরিচিত। আমের উৎপত্তি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মতামত রয়েছে। পৌরাণিক গল্পে বলা আছে হনুমান মা সীতাকে উদ্ধার করতে গিয়ে শ্রীলঙ্কায় প্রথম আমের দেখা পান। আবার বৈদিক যুগে বিভিন্ন মাঙ্গলিক কাজে আম্র পল্লবের ব্যবহার বিধির উল্লেখ আছে,কোন কোন গবেষক বলেন উত্তর-পূর্ব ভারতের হিমালয় পাদদেশে আমের প্রথম জন্ম হয়। অন্য মত ইন্দো-বার্মা সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রাম জেলার জঙ্গলে অতি টক এক প্রকার বুনো ফলের সন্ধান মিলে,সেটাই আজকের আম। এক কথায় ভারতীয় উপমহাদেশ প্রথম আমের জন্মভূমি এটা বলাই যায়। ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে এসে আম খেয়ে খুব প্রশংসা করেন। মোগল সম্রাট আকবর আম খেয়ে এত খুশি হন যে এক লক্ষ আমের চারা রোপন করে একটি সুন্দর বাগান তৈরি করেন। তামিল ভাষায় আম হল Man-keyবা Man-gay.পর্তুগীজ নাবিকরা এসে নামকরণ করেন ম্যাংগো,ইংরেজিতেও তাই বলা হয়। আমের বৈজ্ঞানিক নাম মাঙ্গিফিরা ইন্ডিকা (Mangifera Indica).পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আম হল কাজু-গোত্রীয় উদ্ভিদ। ৩৫ প্রজাতির আম হলেও রকমেরফের অনুযায়ী ৩০০ মতান্তরে ৫০০ রকমের আম পৃথিবীতে পাওয়া যায়। উল্লেখযোগ্য আম হল ফজলি,ল্যাংড়া,হিমসাগর, গোলাপখাস,আলফ্যাঞ্জো, মোহনভোগ,চৌষা ইত্যাদি।
কাঁচা আমের উপকারিতা:- কাঁচা আমের প্রচুর পরিমাণে ভিটামিন C, K, B-6, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে।
পাকা আমের উপকারিতা:-
বাংলায় একটা প্রবাদ আছে 'আম খেলে কাম বাড়ে' অর্থাৎ নিয়মিত আম খেলে হারানো জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। ভিটামিন A থাকায় শুষ্ক চোখের (Dry Eyes)পক্ষে ভালো। আম খেলে ভালো ঘুম হয়,মন চিন্তা মুক্ত হয়,ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে,হজম শক্তি বৃদ্ধি করে,পেটের রোগ সারাতে সাহায্য করে, Dementia রোগের মুক্তি ঘটায়। Antioxidant থাকায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই জন্যই আমের অপর নাম 'অমৃত'
সহজলভ্য, উপকারী,প্রচুর ফলনের জন্য আম কে ভারতের জাতীয় ফলের স্বীকৃতি দেওয়া হয়েছে।
আম বেশি উৎপাদন হয় ভারতে (৬০%) মতান্তরে চীন।
সবচেয়ে মিষ্টি আম হল ফিলিপাইন্স এর ম্যানিলা'
সবচেয়ে দামি আম জাপানের 'মিয়াজাকি'
ভারতের সবচেয়ে দামি আম মধ্যপ্রদেশের 'নুরজাহান'
পশ্চিম বঙ্গের মালদহ জেলায় প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির আম উৎপন্ন হয়। এই আম বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমদানী হয়।
আমে তেমন কোন অপকারিতা নেই,তবে সুগারের রোগীদের আম না খাওয়াই ভালো।