Calcutta Television Network

‘কোন গোপনে’র পর এবার নতুন রূপে শ্বেতা! কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

‘কোন গোপনে’র পর এবার নতুন রূপে শ্বেতা! কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

27 February 2026 , 02:12:46 pm

বেশ অনেকদিন হল 'কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শেষ হয়েছে। পর্দা থেকে কিছুদিন বিরতি নিয়ে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তবে, এবার শোনা যাচ্ছে তিনি আবারও নাকি ফিরতে চলেছেন ছোটপর্দায়। কিন্তু কোনও ধারাবাহিকে নয়, একেবারে অন্য ভূমিকায়। প্রসঙ্গত সম্প্রতি 'দিদি নম্বর ১'নে সঞ্চালনা করতে দেখা গেল তাঁকে। তবে কি রাতারাতি বদলে গেল অনুষ্ঠানের সঞ্চালিকা? কোন কারনেই বা সঞ্চালিকা বদল হল? 

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই বিষয় নিয়ে তিনি খুব একটা কিছু ভাবেননি। তবে, খুবই অল্প দিনের জন্য সঞ্চালনা করেছেন তিনি। কথায় কথায় তিনি জানান, প্রথম প্রথম তার খুবই ভয় করছিল। কিন্তু সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য বাইরে যাওয়ায় তাকে সেই সঞ্চালনার ভার দেওয়া হয়েছিল। রুবেল পত্নী আরও বলেন, দিদি অর্থাৎ রচনা যেভাবে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যান সেই অভিজ্ঞতা তাঁর নেই। এই কাজের কথা তাঁকে হঠাৎ করেই বলা হয়েছে। তাই, ভাবলেন একটা অন্যরকমের অভিজ্ঞতা হবে। এমনটা ভেবেই তিনি হ্যাঁ বলেছিলেন।

তবে, আগামী দিনে নিজেকে সঞ্চালিকা হিসাবে ক্যামেরার সামনে তুলে ধরতে চান কিনা তা এখনো ভাবেননি তিনি। এছাড়া নতুন কাজের বিষয় নিয়েও এখনো কিছু চূড়ান্ত হয়নি। বরং, লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে কিছুটা দূরে মন দিয়ে সংসার ধর্ম পালন করতে ব্যস্ত শ্বেতা। বিয়ের পর যেহেতু তাঁর স্বামী নতুন ধারাবাহিকের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই কারণে এখনও পর্যন্ত মধুচন্দ্রিমা তাঁদের অসমাপ্ত রয়ে গিয়েছে। তাই এখন সেই পরিকল্পনাতেও মন দিতে চান অভিনেত্রী।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN