Calcutta Television Network

মাসে ৬ লাখ টাকা ভাড়া! নিজের বাসস্থান থাকতেও কেন ভাড়া বাড়ি নিলেন শ্রদ্ধা?

মাসে ৬ লাখ টাকা ভাড়া! নিজের বাসস্থান থাকতেও কেন ভাড়া বাড়ি নিলেন শ্রদ্ধা?

28 February 2026 , 11:23:03 am

শ্রদ্ধা কাপুর, বলিউড জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। দি টাউনের যেসব অভিনেত্রীরা মোটা অংকের পারিশ্রমিক নেন তাঁদের তালিকায় রয়েছে শ্রদ্ধার নাম। মায়ানগরীতে অভিনেত্রীর একাধিক বাসস্থান রয়েছে। কিন্তু, তাও নাকি অভিনেত্রীকে প্রতি মাসে ভাড়া বাবদ গুনতে হবে ৬ লক্ষ টাকা। কিন্তু কেন? অভিনেত্রীর যে বাড়িটির কথা বলা হচ্ছে সেটি রয়েছে মুম্বইয়ের জুহুতে। জানা যাচ্ছে, আগামী এক বছরের জন্য এই বাড়িটি চুক্তিতে সই করেছেন তিনি। 

এক বছরের জন্য অভিনেত্রীকে ভাড়া দিতে হবে ৭২ লাখ টাকা। অর্থাৎ প্রতিমাসে তাকে ৬ লাখ টাকা করে ভাড়া দিতে হবে। শ্রদ্ধার বাড়ির মাপ হল ৩৯২৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে চারটি গাড়ি রাখার জায়গা। বলাই বাহুল্য, জুহুতে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। এক কথায় বলা যেতে পারে, সমাজের প্রভাবশালী কিংবা 'হেভি ওয়েটে'র অনেক ব্যক্তিরাই এখানেই থাকেন। একটু লক্ষ্য করলে দেখা যাবে, এখানকার প্রায় সবকটি বাড়ি সমুদ্রমুখী। 

এখানকার রাস্তায় চলতে গিয়ে কখনও দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের বাড়ি, আবার কখনও অজয় দেবগণের বাড়ি। এছাড়াও, একই এলাকাতে রয়েছে অক্ষয় কুমার থেকে শুরু করে ঋত্বিক রোশন এমনকি বরুণ ধাওয়ানের বাড়ি। তবে কেবল শ্রদ্ধেয়ী নয়, এমন অনেকেই রয়েছেন যাঁরা বিলাসবহুল বাড়িকে ভাড়ায় নেন। শোনা যায়, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ একটি বাড়ি ভাড়ায় নিয়েছিলেন সেই বাড়ির ভাড়া আবার মাসের ৭ লক্ষ টাকা করে দিতেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN