শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'বাস্টিয়েন', এই নামটা এখন অভিনেত্রীর অনুরাগীরা প্রায় সকলেই জানেন। মুম্বই শহরের মতন জায়গায় বিলাসবহুল রেস্তোরাঁতে সমাজের উচ্চবিত্ত ব্যাক্তি থেকে শুরু করে নামজাদা সেলিব্রেটিদের আনাগোনা এখানে লেগেই থাকে। এবার শোনা যাচ্ছে অভিনেত্রী মায়ানগরীর সমুদ্র সৈকত লাগোয়া 'বিচ ক্লাব' খুলেছেন তিনি। জানা যাচ্ছে, বিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে নতুন বিচ ক্লাব। বাস্টিয়েন'-এর মতোই এই বিচ ক্লাবের যৌথ মালিকানা রয়েছে শিল্পা শেট্টি ও রঞ্জিত বিন্দ্রার।
খোঁজ নিয়ে জানা গেল, এই ক্লাবে রয়েছে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সারাদিন এমনকি রাত কাটানোর মতন ব্যবস্থা। বিচের ধারে সাজানো রয়েছে নানা রঙের টেবিল-চেয়ার। আবার, নারকেল গাছের সারি দেওয়া এই ক্লাবে রয়েছে সুইমিং পুলও। দিনে একরকমের পরিবেশ এবং রাতে আরেক রকমের আবহাওয়া দেখতে পাওয়া যাবে এই ক্লাবে। রাতে নানা ধরনের আলোয় সেজে উঠবে এই ক্লাব। বাস্টিয়েনের মতই এই ক্লাবে নানা ধরনের খাবারের বিশেষ চমক দেখতে পাওয়া যাবে।
শোনা যাচ্ছে, এশিয়ান খাবার থেকে শুরু করে লাতিন খাবার, সব ধরনের পদেই এই ক্লাবের মেনুতে থাকবে। 'ভেজ ড্রাই কর্ন উইথ গ্রীন অ্যাপেল' নামের এক বিশেষ পদ এখানকার মূল আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছে বিচ ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও, লঙ্কা, কারি পাতা ও ব্রকলি দিয়ে তৈরি একটি পদ থাকবে। এক কথায় বলতে গেলে, সামুদ্রিক খাবারের নানা ধরনের পদ এই ক্লাবে দেখতে পাওয়া যাবে। এশিয়ান খাবারের মধ্যেই থাকবে ডাম্পলিং, সুশি, বাও-এর মতন জনপ্রিয় খাবার। চলে যাচ্ছে, এই ক্লাবে সারাদিন থাকলে নাকি মাথা পিছু দিতে হবে ৫০০০ টাকা।