Calcutta Television Network

ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ ইমন! মৃত মাকে নিয়ে কুৎসিত মন্তব্যের জেরে ফেসবুক ছাড়ার ঘোষণা গায়িকার

ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ ইমন! মৃত মাকে নিয়ে কুৎসিত মন্তব্যের জেরে ফেসবুক ছাড়ার ঘোষণা গায়িকার

27 February 2026 , 12:28:41 pm

ইদানিংকালে, সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সমাজ মাধ্যমের গুরুত্ব বাড়ার কারণে এই দুনিয়ার যেকোনও ঘটনা আমাদের জীবনে ভালোই প্রভাব ফেলে। এমনকি, কোনও মানুষের করা মন্তব্যও এক নিমেষে ট্রোলড হতে পারেন। সম্প্রতি, এমনই এক কান্ড ঘটতে দেখা গেল টলিউড মহলে। খবর, নেটদুনিয়ায় ব্যাক্তিগত আক্রমণের স্বীকার হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। বিখ্যাত সঙ্গীত শিল্পীকে 'চটি চাটা' বলে তোপ করেছেন এক নেটিজেন। এমনকি, এই মন্তব্য করতে গিয়ে ইমনের মাকে পর্যন্ত টেনে আনা হয়েছে। এই কারণেই ফেসবুক লাইভে সবর হয়েছেন গায়িকা। 

লাইভে এসে জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, নেট দুনিয়া মারফত দূরে থাকা সেলিব্রিটিরাও চলে আসে নাগালের মধ্যে। আর, এই বিষয়টিকে সাধারণ মানুষেরা অপপ্রয়োগ করে থাকেন। কিন্ত, ঠিক কোন কারণে ব্যাক্তিগত আক্রমণের স্বীকার হলেন তিনি? জানা যাচ্ছে, মায়ের মৃত্যুদিন উপলক্ষ্যে নেট ভুবনে সঙ্গীত শিল্পী একটা ফটো পোস্ট করেছিলেন। সেখানেই এক নেটজেন লেখেন, আগে মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে বঙ্গবিভূষণ পেলেন। আশা করা যায়, এবার নোবেলও পেয়ে যাবেন। 

এই মন্তব্য গায়িকার চোখে পড়া মাত্রই বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভ করেন গায়িকা। গোটা বিষয়টি প্রকাশ্যে এনে তিনি বলেছেন, তিনি সব ধরণেরই গান গেয়ে থাকেন। এমনকি, পাঁচালিও। এতে তাঁর কিংবা তাঁর পরিবারের কোনও সমস্যা নেই। তাহলে বাকিদের কীসের সমস্যা? এরপর লাগাতারভাবে ইমনকে নেটিজেনরা নেগেটিভ কমেন্ট করতে মানসিকভাবে ভেঙে পড়েন। সেই, কারণেই তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগে যদিও বা নিজের ছোটখাটো পারিবারিক মুহূর্ত সকলে সঙ্গে শেয়ার করতেন, এখন তাও না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, এই কারণে তিনি একটি পোস্টে লিখেছেন, "আজ থেকে "টিম ইমন চক্রবর্তী", শুধু আমার কাজ সংক্রান্ত সমস্ত অফিসিয়াল পোস্ট, অনুষ্ঠান, গান ও অন্যান্য আপনাদের কাছে পৌঁছে দেবে। ভালো থাকবেন সকলে।"

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN