আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার ভারতের। সম্প্রতি জানা গেছে, মণিপুর ভাষায় তৈরি ছবি ‘বুং’, ৭৯ তম ব্রিটিশ একাডেমী চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই খবর ভারতের কাছে বেশ গর্বের বিষয়। জানা যাচ্ছে, এই ছবির নেপথ্যে রয়েছেন ফারহান আখতার। ভারতীয় এই ছবি আর পাঁচটা আন্তর্জাতিক ছবির সঙ্গে পাল্লা দিয়ে ফেরার সেরা শিরোপা জিতে নিয়েছে। এই সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। এই ছবির প্রযোজনা করেছেন ছিলেন ফারহান।
ভারতের আঞ্চলিক প্রদেশের গল্প এখন বিশ্বের দরবারে, এটা বিনোদন জগতের জন্য কম বড় কথা নয়। নিঃসন্দেহে বলে যেতে পারি উত্তর-পূর্ব চলচ্চিত্র জগতের জন্য এই সম্মান এক অন্যতম বড় মাইলফলক। 'বাফটা'য় এই সিনেমা 'বেস্ট চিলড্রেন এন্ড ফ্যামিলি' ফিল্ম বিভাগে সেরা হয়েছে। এই সিনেমার অন্যতম প্রযোজক ফারহানের স্ত্রী। এই সিনেমাটির গল্প মূলত তৈরি হয়েছে মণিপুরের উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আর এই উত্তপ্ত পরিস্থিতি একটি ছোট্ট ছেলের গল্প বলছে।
মণিপুরী ভাষায় ‘বুং’ অর্থাৎ সিনেমাটির নামের অর্থ হল ছোট ছেলে। এই ছেলেটি তাঁর হারানো বাবাকে খুঁজে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। কারণ সেই খুঁদে জানে বাবাকে খুঁজে আনলেই তার মায়ের মুখে হাসি ফুটবে। ছোট ছেলেটির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে গুগুন কিপগেনকে। এই ছবিতে মুক্তি পেয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। অবশেষে বলা যেতে পারে, 'বুং'-এর এই অর্জন শুধু মণিপুরী সিনেমার সম্মান নয়, সমগ্র দেশের আঞ্চলিক সিনেমার সাফল্য।