Calcutta Television Network

ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ, বিএসএনএলে আবেদন করবেন কীভাবে?

ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ, বিএসএনএলে আবেদন করবেন কীভাবে?

5 March 2026 , 10:33:11 am

সরকারি টেলিকম সংস্থায় চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল Bharat Sanchar Nigam Limited বা বিএসএনএল। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বিভাগে মোট ১২০ জন কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বিএসএনএলের টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে।

টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদন করার জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করার জন্য প্রথমে বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের নথি যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN