Calcutta Television Network

নার্সিং ডিগ্রি থাকলেই সুযোগ! কলকাতা পুরসভায় স্টাফ নার্স নিয়োগ

নার্সিং ডিগ্রি থাকলেই সুযোগ! কলকাতা পুরসভায় স্টাফ নার্স নিয়োগ

5 March 2026 , 06:34:55 pm

স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড়সড় নিয়োগের ঘোষণা করল Kolkata Municipal Corporation। ‘ন্যাশনাল আরবান হেলথ মিশন’ প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক স্টাফ নার্স পদে মোট ৮৬ জন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হতে আগ্রহী নার্সিং পাস প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে। তবুও স্বাস্থ্যক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য এই সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল-এ প্রার্থীর নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। এছাড়াও বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর।

প্রার্থীদের নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN