Calcutta Television Network

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এনটিপিসিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এনটিপিসিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ

6 March 2026 , 10:36:52 am

রাষ্ট্রায়ত্ত সংস্থায় উচ্চপদে কাজের সুযোগ খুঁজছেন কেমিক্যাল ইঞ্জিনিয়াররা? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে NTPC Limited। সংস্থার গ্রিন কেমিক্যালস বিভাগে সিনিয়র ম্যানেজার পদে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আটটি শূন্যপদে নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিদের সংস্থার গ্রিন কেমিক্যালস বিভাগে কাজ করতে হবে, যেখানে পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদন এবং শিল্প প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালন করতে হবে।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিশেষ করে ফার্টিলাইজ়ার, মেথানল, ইউরিয়া বা অ্যামোনিয়া উৎপাদন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নথি যাচাইয়ের পর পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। সব ধাপ সফলভাবে পেরোলে নির্বাচিত প্রার্থীদের গ্রিন কেমিক্যালস বিভাগে নিয়োগ করা হবে।

বয়সসীমা অনুযায়ী, আবেদনকারীদের বয়স ৪৪ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা NTPC Limited–এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা।

১৬ মার্চ আবেদনের শেষ দিন। আবেদনপত্র যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করা হবে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN