Calcutta Television Network

বসন্তে চেমটাবুরু অনেকটা উত্তরবঙ্গের ফিল দেবে, সঙ্গে পলাশ ফ্রি

বসন্তে চেমটাবুরু অনেকটা উত্তরবঙ্গের ফিল দেবে, সঙ্গে পলাশ ফ্রি

6 February 2026 , 02:00:54 pm

পুরুলিয়া যাবেন আর অযোধ্যা সার্কিট ঘুরবেন না তা তো হয় না। এই অযোধ্যাতেই বাঘমুন্ডতে রয়েছে চেমটাবুরু। চেমটাবুরু অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা ৭১২ মিটার।  সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উচ্চতা না থাকলে পর্বত বলা যায় না। সুতরাং চেমটাবুরু মোটেও পর্বত নয়। অল্প পরিশ্রমেই পৌঁছে যেতে পারেন চেমটাবুরুর মাথায়। প্রথমে কিছুটা চড়াই বটে, কিন্তু নিস্তব্ধ পাহাড়ি পথে সেই পথ পেরোতে মন্দ লাগবে না। পাহাড় ভাঙতে ভাঙতে খয়রাবেড়া ড্যামের সৌন্দর্য ধরা পড়বে চোখের সামনে।


হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন পাবেন পুরুলিয়ার। মার্চ-এপ্রিল মাসে পুরুলিয়া পলাশ সোহাগে মাতে। আগে থেকে হোটেল বা হোমস্টের সঙ্গে কথা বলে নেবেন। খয়রাবেড়া ড্যামের পাশেই একাধিক থাকার জায়গা রয়েছে এখান থেকে চেমটাবুরু ট্রেকিং সুবিধাজনক হবে। নামেই ট্রেকিং। গল্প করতে করতে পৌঁছে যাবেন। চেমটাবুরুর জন্য একদিন বরাদ্দ রাখুন। চেমটাবুরুর মাথা থেকে অযোধ্যা রেঞ্জের প্রায় গোটাটাই চোখের সামনে ধরা দেবে। মেঘ ঘুরে বেড়াবে পিয়নের মত। পাহাড়ের ওপারে নিজের মহলে হয়তো অপেক্ষায় থাকবে বিরহিনী যক্ষ। ওপর থেকে সবুজের চাদরে শুধু পলাশের আগুন। আপনার মনে কবিতা আসতে পারে, আসতে পারে প্রেমও। চেমটাবুরু ট্রেক খুব বেশি হলে দুঘণ্টার।


ট্রেক শেষ করে আয়েস করে বসে পড়ুন কোনও একটা পাথরের ওপর। অতিরিক্ত উৎসাহী মানুষটার ঘাড়ে চাপিয়ে দিতে পারেন একটা চায়ের ফ্লাক্স। প্রকৃতির মধ্যে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে সময় কীভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। একদিন চেমটাবুরুকে দিয়ে বাকি দিনগুলিতে ঘুরে নিতে পারেন আয়রন লেক, মুরুগুমা, লোয়ার ড্যাম, আপর ড্যাম এবং মুখোশ গ্রাম। তিন দিন দু রাত্রি ভ্রমণে পুরুলিয়া স্টেশন টু পুরুলিয়া স্টেশন  থাকা, খাওয়া, গাড়ি সব ধরে খরচ  পড়বে মেরেকেটে জন প্রতি সাত হাজার টাকার মত। তবে চেষ্টা করবেন অন্তত চার অথবা ছয় জনের গ্রুপে যেতে। সেখানে ঘোরাটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হবে। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN