উত্তেজনা, আবেগ আর ঘনিষ্ঠ মুহূর্তের স্মৃতি- কখনও কখনও শরীরে তার চিহ্ন রেখেই যায়। সঙ্গীর আদরের সেই কামড়ের দাগ, যাকে পোশাকি ভাষায় ‘লাভ বাইট’ বলা হয়, প্রথমে হয়তো মিষ্টি স্মৃতি মনে হলেও পরদিন অফিস, কলেজ বা পারিবারিক অনুষ্ঠানের আগে তা হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ! তবে চিন্তার কিছু নেই- ঘরোয়া কয়েকটি সহজ উপায়েই মিলতে পারে সমাধান।
এখন আপনারা ভাবতেই পারেন, এই আলতো আদরের কামড়ের দাগ কীভাবে ঢাকবেন... এও আবার সম্ভব! আর এই বিষয়টা নিয়েই বেজায় ব্যাস্ত থাকেন প্রায় সকলে, গলার এই ‘লাভ বাইট’-এর কারণে প্রায় সকলেই লজ্জার মধ্যে পড়েন। তবে, হ্যাঁ... এর মধ্যে ব্যতিক্রমও আছে বৈকী... এর থেকে মুক্তি পেতে কী কী করতে পারবেন, আসুন তাই দেখা যাক এক নজরে...
ত্বকের নানা সমস্যায় অ্যালোভেরা কার্যকর। আক্রান্ত স্থানে দিনে অন্তত দু’বার অ্যালোভেরা জেল লাগালে ফোলা ভাব ও ব্যথা কমে। ত্বক দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে।
লাভ বাইট আসলে ত্বকের নিচে ক্ষুদ্র রক্তনালির জমাট বাঁধা রক্তের ফল। দু’-তিন দিন পরও দাগ থাকলে একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে হালকা চাপে ৫ মিনিট সেঁক দিন। এতে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে দাগ হালকা হতে পারে।
একটি চামচ ১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর দাগের উপর আলতো করে চেপে ধরুন। এতে ফোলা কমে এবং দাগ দ্রুত হালকা হয়।
প্রথম ২৪ ঘণ্টার মধ্যে বরফ লাগালে রক্তজমাট কমতে সাহায্য করে। তবে বরফ সরাসরি ত্বকে না লাগিয়ে কাপড়ে মুড়ে ব্যবহার করুন।
বাইরে বেরোতে হলে হাই-নেক পোশাক বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। মেকআপ ফাউন্ডেশন বা কনসিলার দিয়েও দাগ ঢেকে রাখা সম্ভব।
মনে রাখবেন, এই ধরনের দাগ সাধারণত কয়েক দিনের মধ্যেই মিলিয়ে যায়। ধৈর্য রাখুন, ত্বকের যত্ন নিন আর ভবিষ্যতে একটু সাবধান থাকুন!