Calcutta Television Network

New App Baby Grok, বাচ্চাদের জন্য ইলন মাস্কের নতুন অ্যাপ! কী আছে এখানে?

আবারও বড় ঘোষণা করলেন ইলন মাস্ক। তাঁর সংস্থা xAI এবার বাজারে আনতে চলেছে একটি একেবারে নতুন অ্যাপ, যার নাম ‘বেবি গ্রক’ (Baby Grok)। মূলত শিশুদের জন্য তৈরি হবে এই অ্যাপ্লিকেশন। 

ইলন মাস্ক নিজেই তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন। যদিও তিনি এখনও প্রকাশ্যে আনেননি কবে অ্যাপটি লঞ্চ হবে এবং এর ফিচারস ঠিক কেমন হবে। তবুও খবরটি নিয়ে নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। 

ইলন মাস্ক জানিয়েছেন, এই নামটি এসেছে জনপ্রিয় আমেরিকান কমিক্স চরিত্র ‘বেবি গ্রুট’ থেকে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে নাম বেবি গ্রক।

মাস্কের মতে, এই অ্যাপ পুরোপুরি শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হবে। শিশুদের জন্য নিরাপদ কন্টেন্ট। ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাওয়া যাবে এখানে। 

অর্থাৎ শিশুদের হাতে সোশ্যাল মিডিয়ার ঝুঁকি কমিয়ে, একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ইলন মাস্ক এর আগে সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কতা জারি করেছিলেন। তিনি বলেছিলেন— 'অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ডোপামিন লেভেলে প্রভাব ফেলে।' তাই এবার তিনি নিজেই তৈরি করছেন শিশুদের জন্য নিরাপদ ও বুদ্ধিদীপ্ত প্ল্যাটফর্ম। 

ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই লিখেছেন—'এটি শিশুদের জন্য শিক্ষামূলক দিক থেকে একটি অসাধারণ পদক্ষেপ।' কেউ কেউ আবার কৌতূহল প্রকাশ করে জানতে চাইছেন—'এই অ্যাপ বাজারে প্রচলিত এডুকেশনাল অ্যাপের চেয়ে কতটা আলাদা হবে?' 

এখনও ইলন মাস্ক তারিখ ঘোষণা করেননি। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এই অ্যাপ লঞ্চ হতে চলেছে।

শেয়ার করুন