Calcutta Television Network

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ! ভারতীয়দের জন্য ৫৯ দেশের দরজা খোলা—ঘুরে আসুন ঝামেলা ছাড়া...

বিদেশ ভ্রমণের স্বপ্ন এবার বাস্তব! বিদেশে ছুটি কাটানোর স্বপ্ন দেখেন, কিন্তু ভিসার ঝক্কিতে পিছিয়ে যান? এখন আর দুশ্চিন্তা নেই! ২০২৫ সালের হেনলে পাসপোর্ট ইনডেক্সে ভারতীয়দের জন্য এসেছে বড় সুখবর। ভারতীয় পাসপোর্টের ক্ষমতা বেড়ে গিয়েছে। ফলে এখন ৫৯টি দেশে যেতে লাগবে না আলাদা কোনও ভিসা। 

আগে ভারত ছিল ৮৫তম স্থানে, এবার এক লাফে উঠে এসেছে ৭৭ নম্বরে। অর্থাৎ, বিদেশ ভ্রমণ হবে অনেক সহজ, ঝামেলা ছাড়া। এবার বলি কোন কোন দেশে ভিসা লাগবে না! এবার এমন কয়েকটা দেশের নাম বলবো যেগুতে যেতে লাগবে না কোনও পাসপোর্ট। সেগুলো হল- ভুটান, নেপাল, মালদ্বীপ, থাইল্যান্ড, মরিশাস, মালয়েশিয়া, ফিজি, ফিলিপাইন, জ্যামাইকা, কাজাখস্তান। 

চলুন এবার দেখে নিই কয়েকটা দেশের নাম, যেখানে যেতে কোনও ভিসা লাগবে না। সেগুলো হল- অ্যাঙ্গোলা, বার্বাডোস, ভুটান, ব্রিটিশ আইল্যান্ড, কুক আইল্যান্ড, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, ইরান, জ্যামাইকা, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি, ম্যাকাও, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগাল, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, ভানুয়াতু। 

যে কল দেশে পৌঁছে ভিসা (Visa on Arrival) পাবেন যেসব দেশ হল- মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, কাতার, জর্ডান, কম্বোডিয়া, নামিবিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে। মোট ২৮টি দেশ এই সুবিধা দিচ্ছে। 

শেয়ার করুন