ঘুমের রাজ্যে সাপের হানা! অন্ধকার রাত, গভীর ঘুমে আপনি হঠাৎ দেখতে পেলেন সাপ। হয়তো কুণ্ডলীকৃত, ফণা তোলা, কিংবা আপনার দিকে ছুটে আসছে। ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে মনে হয়—এটা কি কোনও অশুভ সংকেত? আসলে মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের মতে, স্বপ্নে সাপ দেখা আপনার মনের গভীরে লুকিয়ে থাকা কিছু সত্যি প্রকাশ করে।
কেন এমন স্বপ্ন দেখি?
মনোবিদরা বলছেন, জীবনের কোনও ভয় বা অস্বস্তিকর সত্যি ঘুমের মধ্যে বারংবার হানা দেয়। অবদমিত রাগ, ইচ্ছে বা আকাঙ্ক্ষা থেকে মানুষ স্বপ্ন দেখে, এমনকি মনে যখন প্রবল মানসিক চাপ তখনও মানুষ এমন কিছু স্বপ্ন দেখে, যা নিয়ে সে বারংবার ভেবেছে বা এক মুহূর্তের জন্য হলেও সে ভেবেছে। জানেন কি এইসব কারণেই সাপের স্বপ্ন আসে।
অন্যদিকে স্নায়ুবিজ্ঞানীরা বলেন—মস্তিষ্ক যখন সমস্যায় অস্থির থাকে, তখন এমন সব প্রতীকী ছবি ফুটে ওঠে স্বপ্নে।
স্বপ্নে সাপের আচরণ ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। কামড়ানো বা আক্রমণ করার অর্থ হল তীব্র সমালোচনা, বিশ্বাসঘাতকতা করা, চেপে ধরা বা ফাঁদে ফেলার অর্থ শ্বাসরুদ্ধকর সম্পর্ক বা দায়িত্ব। স্থির কুণ্ডলীকৃত সাপের অর্থ কোনও কিছু লুকিয়ে রাখা বা লুকিয়ে থাকা। ধরতে গিয়ে ফসকে যাওয়ার অর্থ ভয় ও নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা।
এছাড়াও সাপের রঙের ওপর ভিত্তি করেও বোঝা যায় মানুষের মনের অবস্থা কেমন। যেমন- কালো বা গাঢ় রঙের সাপের অর্থ হল কোনও অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। আবার সবুজ রঙের সাপের অর্থ হল অর্থনৈতিক চাপ, ঈর্ষার মধ্যে আপনি আছেন। আবার হলুদ, উজ্জ্বল রঙর অর্থ হল কোনও বিপদ বা হুমকি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে।
আচ্ছা, স্বপ্নে যে সাপটা দেখেছেন তার কী প্রজাতি? সেই প্রজাতির নাম মনে আছে? এর ওপরও অনেক কিছু নির্ভর করছে। র্যাটলস্নেক দেখার অর্থ উদ্বেগ বা সতর্কতার সংকেত দিচ্ছে। পাইথন বা অ্যানাকোন্ডার অর্থ অতিরিক্ত দায়িত্বের ভার আপনি আপার কাঁধে নিয়েছেন, যার থেকে আপনার মনের মধ্যে প্রচুর চিন্তার উৎপত্তি হয়েছে। কোবরা দেখা অর্থ কী জানেন! আপনি শত্রু বা প্রতিদ্বন্দ্বীর ভয় পাচ্ছেন।
এছাড়াও ক'টা সাপ দেখেছেন তার ওপর নির্ভর করছে আপানার মনের অবস্থা। যোমন- একটি সাপ -এর অর্থ একক চাপের থেকে মনে অনেক সমস্যার উদ্রেক হয়েছে। আবার অনেকগুলো সাপ দেখার অর্থ আপনা সঙ্গে আপনার বিশেষ কার সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছে অথবা আপনার টক্সিক অফিসের পরিবেশ আপনাকে ক্রমাগত চিন্তা দিচ্ছে।
সাপের সঙ্গে কথা বলেছেন নাকি? সাবধান! অবদমিত যৌন ইচ্ছে থেকে এই স্বপ্ন দেখা হয়। আবার কোনও রাগ আপনি আপনার মধ্যে চেপে রেখেছেন! রাগ চেপে রাখলেও এই স্বপ্ন দেখে থাকতে পারেন। আবার উচ্চাকাঙ্ক্ষা দমন করলেও আপনি এই স্বপ্ন দেখতে পারেন। তাহলে এবার থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনার আগে এই বিষয়গুলোও জেনে রাখবেন। তাহলে মনে আর কোনও অজানা ভয়ের উদ্রেক হবে না।