একটানা গভীর ঘুম—শরীরের বিশ্রাম ও মনের পুনর্জাগরণের আসল রহস্য। কিন্তু বর্তমান জীবনের মানসিক চাপ, স্ক্রিন টাইম আর অনিয়মিত রুটিনের কারণে ঘুম যেন দূরাশা হয়ে উঠেছে। কিন্তু নিয়মিত কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে, রাতের ঘুম হতে পারে সারা দিনের সবচেয়ে শান্তিপূর্ণ মুহূর্ত।
ঘুমের আগে মোবাইল ফোন বা স্ক্রিনে চোখ রেখে শুয়ে পড়বেন না। স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোনকে (যেটি ঘুম আনতে সাহায্য করে) বাধাগ্রস্ত করে। ঘুম আসে দেরিতে আর পরিষ্কারভাবে ঘুম হয় না, খেপে খেপে ঘুম হয়।
ক্যাফেইন বা চা-কফি খাবেন না রাত ৮টার পর। ক্যাফেইন ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে। তার বদলে গরম দুধ, হারবাল টি বা আদা-তুলসী জল খেতে পারেন।
রাতের ঘুম আনার সেরা রুটিন:
রাত ৯টার পর নিজেকে 'স্লো মোডে' আনুন:
আলো হালকা করুন, কথা বলার গতি কমান, এমনকি মিউজিকও স্লো-বিটে চালান। মস্তিষ্ক বুঝবে, ঘুমের সময় এগিয়ে আসছে।
স্ক্রিন ডিটক্স (৪৫ মিনিট আগে ফোন দূরে):
ঘুমানোর অন্তত ৪৫ মিনিট আগে মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে দূরে থাকুন। বদলে একটি বই পড়ুন বা হালকা মন শান্ত করা গান শুনুন।
কৃতজ্ঞতা ও রিফ্লেকশন জার্নাল:
একটি খাতায় লিখুন, সারাদিন কী ভালো লাগল, কী শেখার মতো পেলেন। এটা মনকে প্রশান্ত ও ক্লিয়ার করতে সাহায্য করে।
শোওয়ার আগে গরম জল দিয়ে পা ধুয়ে নিন:
এতে স্নায়ু শান্ত হয়, গভীর ঘুম হয়। ইচ্ছে করলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও ব্যবহার করতে পারেন।
নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান ও উঠুন:
ঘুমানোর ও ওঠার নির্দিষ্ট সময় শরীরের ঘড়িকে সঠিক রাখে। এতে ঘুম সহজে আসে, ক্লান্তি দূর হয়।
জানেন কি ঘুম ভালে না হলে শরীরে অনেক ক্ষতি হতে পারে। ঘুম ঠিক না হলে মানসিক চাপ যেমন বাড়ে তামনই রাগও বাড়ে। এছাড়াও হজমের সমস্যা হয়। স্মৃতিশক্তি হ্রাস হয়। দিনের বেলায় অলসতা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
যদি চান রাতের ঘুমটি ভালো হোক, তাহলে মেনে চলুন এই কয়েকটি টিপস্- রাতের বেলা অ্যারোমা থেরাপি ব্যবহার করুন (ল্যাভেন্ডার/চ্যামোমাইল), বিছানা পরিষ্কার ও নরম রাখুন, ঘুমের আগে হালকা গান শুনুন। ২-৩ মিনিট ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ করুন।
ঘুম কোনো বিলাসিতা নয়—এটি শরীর ও মনের পূর্ণ রিচার্জিং। রাতের ঘুম ভালো হলে পরদিন আপনার মন, মেজাজ, এমনকি স্কিনও ঝলমলে থাকবে। তাই আজ রাত থেকেই শুরু করুন এই সহজ রুটিন, আর দেখুন কীভাবে জীবনের ছন্দ বদলে যাচ্ছে।