সকালের এক ঘণ্টা—এই সময়টুকু কীভাবে কাটালেন, তা-ই নির্ধারণ করে দেয় আপনার পুরো দিনের গতি ও মানসিক অবস্থা। গবেষণায় দেখা গেছে, যারা সকালে একটি স্থিতিশীল রুটিন মেনে চলে, তারা মানসিক ও শারীরিকভাবে বেশি সুস্থ থাকে, কাজের উৎপাদনশীলতাও থাকে অনেক বেশি।
আমরা বেশিরভাগই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে ঢুকে পড়ি—নোটিফিকেশন, মেসেজ, ইনস্টাগ্রাম! কিন্তু ঠিক এখানেই ভুলটা শুরু হয়। ফোন নয়, নিজের দিকে মন দিন।
১. সকালের প্রথম কাজ হোক এক গ্লাস হালকা গরম জল পান করা। এটি দেহের টক্সিন দূর করে, হজমশক্তি বাড়ায় এবং ত্বকেও আনে উজ্জ্বলতা।
২. শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ আনলে মন থাকে শান্ত, চিন্তা হয় স্বচ্ছ। ব্যস্ত জীবনের মধ্যে নিজের ভেতরের পৃথিবীকে একটু সময় দিন।
৩. দেহকে সক্রিয় করতে কিছু হালকা যোগব্যায়াম বা হাঁটাহাঁটি আপনাকে দিব্যি চাঙ্গা করে তুলবে।
৪. অর্ধেক মানুষ সকালে না খেয়ে কাজে চলে যান! ভুলে যান, ব্রেকফাস্ট হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল। ওটস, ডিম, ফল, বাদাম—যেকোনো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন।
৫. এই সময়টা নিজেকে দিন। একটা বই পড়ুন, নোট লিখুন, পরিকল্পনা করুন দিনের। এমনকি গাছের দিকে তাকিয়ে বসে থাকলেও চলবে—নিজের সঙ্গেই সময় কাটান।
এমনটা করলে মনের উদ্বেগ কমে, শরীর সুস্থ থাকে, মনোযোগ বৃদ্ধি পায়, সারাদিন থাকে পজিটিভ এনার্জি, সময়ের সঠিক ব্যবহার করা যায়।
জীবন বদলানোর জন্য বড় কোনো সিদ্ধান্ত নয়, প্রয়োজন ছোট ছোট সঠিক অভ্যাস। আপনার সকালই ঠিক করবে আপনি কীভাবে বাঁচবেন। তাই আজ থেকেই গড়ে তুলুন নিজের ‘গোল্ডেন আওয়ার’। বিশ্বাস করুন, এই এক ঘণ্টা আপনাকে দিব্যি এক অন্য মানুষ করে তুলতে পারে!