'এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চালায়" এক্স সময়ে এই গানের কলিতেই মাতোয়ারা হয়েছিল বঙ্গবাসী। এই গানে আওয়ারা সিনেমাতে জিৎ-এর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা গিয়েছিল সায়ন্তিকা ব্যানার্জীকে। তবে, অভিনেত্রী রাজনীতিতে যোগদান করার পর থেকে সেইভাবে তাঁকে আর রুপোলি পর্দায় দেখা যায় না। এখন তিনি বরানগর বিধানসভার বিধায়ক। জনগণের স্বার্থে নিজেকে রাজনীতিতে প্রায় সঁপে দিয়েছেন। রাতদিন এক করে দলের অনুগামীদের বিধানসভার কাজ করে যাচ্ছেন।
এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। তাই, কাজ করার জন্য খুব একটা বেশি সময় হাতে নেই। অন্যদিকে, আবার সায়ন্তিকার অনুরাগীরা তাঁকে সোশাল মিডিয়ার বিভিন্ন জায়গায় মন্তব্যে বলেছেন,ফিটনেস ফ্রিক অভিনেত্রী এখন কাজের চাপে ব্যস্ত বলে তাঁর কিছুটা হলেও ওজন বেড়েছে। এই সময়ে অভিনেত্রী কিছুটা মজার ছলে বললেন, এখন তিনি ছবি করছেন না। এই কয়েকদিন যাবৎ তিনি একটু নিজের মতন করে রয়েছেন। হাতে কাজ বেশি কিন্তু সময় কম। তাই, বিধায়ক হিসাবে তিনি কাজেই মনোনিবেশ করেছেন। সিনেমা করছেন না, ওজন নিয়েও তেমন তাঁর চিন্তা নেই।
এইসব কথা শুনে সাক্ষাৎকারী তাঁকে ভবিষ্যতে বিনোদন জগতে ফিরবেন কিনা? এই প্রশ্ন জিজ্ঞাসা করতেই তিনি বললেন, অভিনেত্রী আবার অভিনয়ে ফিরবেন। তিনি অভিনেত্রী তাই, দর্শকের ভালোবাসাকে হাতিয়ার করেই তিনি রাজনৈতিক জগতে নিজের পরিচয় তৈরিতে করতে পেয়েছেন। ২০২৬-এর নির্বাচনের পর অভিনয়ে আবার ফিরবেন অভিনেত্রী। কথায় কথায় তিনি জানালেন, কিছুদিন আগে তাঁর কাছে একটা চরিত্রের অফার এসেছিল, সময় দিতে পারবে না বলে ফিরিয়ে দিয়েছেন। অভিনয় জগত তাঁর কাছে বাড়ির মতো, খুবই স্বাচ্ছন্দের একটা জায়গা। সারাদিন কাজ সেরে বাড়ি ফেরার যেমন আনন্দ থাকে, তেমনই লাইট-ক্যামেরা-অ্যাকশনে শুনতে পেলে ততটাই আনন্দ লাগে। অবশেষে, সায়ন্তিকা সিনে প্রেমীদের আশ্বাস দিলেন যে চিন্তা করার কোনো কারণ নেই, তিনি ছিবিতে ফিরবেন।