Calcutta Television Network

ধারাবাহিকে নয়, এবার সিরিজে দীপান্বিতা! কোন চমক নিয়ে আসছে পর্দার 'খুকুমণি'?

তিনি ছোটপর্দার খুকুমণি, নাম তাঁর দীপান্বিতা রক্ষিত। 'সাঁঝবাতি' ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী প্রথম বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন। এরপর থেকে অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এক এক করে অনেক ধারাবাহিকেই দীপান্বিতাকে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু, বিগত বেশ কিছুদিন ধরে অভিনেত্রীকে সেইভাবে পর্দায় দেখা যাচ্ছিল না। বর্তমানে, শোনা যাচ্ছে অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে। আচ্ছা, কেউ কি জানেন এই সিরিজের গল্প কীরকম হতে চলেছে? 

কাহিনীতে অনির্বাণ সেনগুপ্ত নাম এক সাইকোলজির প্রফেসর যিনি পাহাড়ের কোলে এক ছিমছাম-নিলিবিলি বাড়িতে একা থাকেন। এই প্রফেসর আবার ডাক্তারও বটে। আর এই অনির্বাণের বাড়িতেই আসে একটা ছোট্ট মেয়ে নাম তিন্নি। অনির্বাণ এই তিন্নিকে খুব ভালোবাসে। তিন্নিকে কখনো চকলেট দেয়, কখনো পুতুল বানিয়ে দেয়। এই শান্তিময় দুই ব্যক্তির জীবনে হঠাৎই রজত নামের অফিসার ইন চার্জের আগমন ঘটে। কারণ, পাহাড়ি জঙ্গলের রাস্তায় ডেড বডি পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেই ডেড যদি দেখলে অ্যাক্সিডেন্ট বলে মনে হবে। কিন্তু, পোস্টমর্টেম একেবারে অন্য কথা বলছে। 

আর এই অজানা ব্যক্তির অ্যাক্সিডেন্ট-এর তদন্ত করার জন্যই অনির্বাণের বাড়িতে আসে। কারণ, যে যে ছেলেটির যদি পাওয়া গেছে সে অনির্বাণের অত্যন্ত পরিচিত। ছেলেটি হল অনির্বাণের প্রাক্তন ছাত্র। রজত আবার অনির্বাণের বাড়ি গিয়েই তিন্নির কথা জানতে পারে। রজত তিন্নিকে সেখানে দেখে চমকে ওঠে। এদিকে, তিন্নি নাকি তাঁর অনি আঙ্কেলের ফ্রিজে একটা কাটা হাত দেখতে পায়। তবে, অনির্বাণ তিন্নিকে বলে যে তাঁকে পুতুল বানিয়ে দেবে বলে সিলিকন দিয়ে তৈরি হিউম্যান বডি পার্টস কিনে এনেছে। এই শুনে আর সন্দেহ বাড়তে থাকে। এরপর সেই ডেড বডি ও অনির্বাণকে গল্প এগোতে থাকে। এই সিরিজে জিৎসুন্দর চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায় এবং আরও অনেক অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে। অবশেষে, এই সিরিজের কাহিনী কীসে পরিণতি পায়, তা এখন দেখার বিষয়।

শেয়ার করুন