Calcutta Television Network

'মা' সিরিয়ালের ঝিলিকের হাতে কাজ নেই! কোন কারণে পর্দা থেকে দূরে রয়েছেন প্রসেনজিতের সহ-অভিনেত্রী তিথি?

তিনি এক সময়ে ছিলেন প্রসেনজিতের সহ অভিনেত্রী, নাম তাঁর তিথি বসু। তবে, এই অভিনেত্রীকে এখনো দর্শকেরা 'ঝিলিক' নামেই চেনে। একটা সময়ে এই অভিনেত্রীর সিরিয়াল মা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল সিরিয়াল প্রেমীদের কাছে। সেই সময়ে তিথির এই সিরিয়াল টানা ৫ বছর ধরে চলেছিল। অন্যদিকে, আবার প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে 'বন্ধু' সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এই মুহূর্তে অভিনেত্রী অবশ্য দর্শকদের কাছে নিজেকে একেবারে অন্যরূপে মেলে ধরেছেন। 

ছোটবেলায় সিরিয়াল করার পর আর সেইভাবে অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি। এতদিন অভিনেত্রী ব্যস্ত ছিল পড়াশোনা আর শরীরচর্চা নিয়ে। কলেজ পাশ করে এখন তিথি ব্যস্ত ভ্লগিং নিয়ে। নিত্যদিনের নানা ধরনের খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে তুলে ধরে। কিন্তু, পর্দায় কাজ না করেও এখনও বিপুল জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর। তবু, কেন পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন তিথি? 

নিজের সিদ্ধান্ত নিয়ে অভিনেত্রী জানান, মা সিরিয়ালের সময় অভিনেত্রী খুব ছোট ছিলেন। সেই সময় তাঁর জীবনের সব সিদ্ধান্ত মা-বাবাই নিতেন। তাই, সেইসময়ে তাঁর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেখাপড়া। তবে, কলেজে পড়াকালীন ‘ময়ূরপঙ্খী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিল তাঁকে। এরপর, তিনি আরও বললেন ভ্লগিং তাঁর জীবনে অনেক পরে এসেছে। কথায় কোথায় অভভিনেত্রী বললেন, এর আগে অনেক কাজের জন্য তাঁকে নেওয়া হবে বলে কথা হয়েছিল। কিন্তু, পরবর্তীতে তাঁকে কোনো কারণবশত সেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। তাই, তিনিও ভালো চরিত্রের কাজ পাবেন বলে আশা করেন।

শেয়ার করুন