অপেক্ষার দিন শেষ। মা লক্ষ্মীর আগমন ঘটল রায় বাড়িতে। ভরা বর্ষায় অহনা-দীপঙ্করের কোল আলো করে এল কন্যা সন্তান। অবশ্য, নবজাতক হওয়ার এই খবর কিছুটা হলেও আভাস পেয়েছিল অভিনেত্রীর পরিবার। কারণ, অভিনেত্রীর সাধের সময় একটা মজাদার খেলার মাধ্যমেই তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়রা তাঁকে বলেছেছিলেন যে অহনার মেয়ে হবে। আর, সেই কথা মতই অভিনেত্রীর মেয়ে হয়েছে। গতকাল অর্থাৎ ২৮ তারিখ সন্ধে ৬ টা বেজে ৭ মিনিটে অহনা ও দীপঙ্করের কন্যা।
খোঁজ নিয়ে জানা গেছে, মা এবং মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। ইতিমধ্যেই, নাকি সদ্যোজাতর নামও ঠিক করে ফেলেছেন অহনা-দীপঙ্কর। তবে, সেই নাম জানাতে এখনই রাজি নন অভিনেত্রীর পরিবার। সদ্যোজাতকে নিয়ে দীপঙ্কর বলেছেন, তিনি কতটা উত্তেজিত তা কখনোই বলে বোঝাতে পারবেন না। ভালো নাম তো ঠিক করা হয়ে গেছে। এছাড়া, নানান আদরের নাম ধরে মেয়েকে ডাকবেন, বললেন রূপসজ্জা শিল্পী দীপঙ্কর।
মাত্র ২১ বছর বয়সে মা হওয়া নিয়ে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিকে নানা ধরনের প্রসঙ্গ উঠেছিল। সেই সময় অবশ্য সব প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছিলেন তিনি। এছাড়াও, অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রীর রোজকারের নানা ধরনের কর্মকান্ড দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনো রান্না করছে তো আবার কখনো স্বামীর সঙ্গে রিল বানাচ্ছেন। অভিনেত্রী কয়েকদিন আগে সমাজ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন হবু মায়েদের কী কী করলে তাঁদের পক্ষে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে? সেই দেখে নেটিজেনরা অনেকেই তাঁর প্রশংসা করেছে। এই মুহূর্তে আবার সদ্যোজাতের জন্য শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর মন্তব্য বক্স ভরিয়ে দিচ্ছে।