মানুষের জীবনে অঘটন কখনো বলে আসে না। আর, মৃত্যুর মতো বেদনাদায়ক জিনিস তো একেবারেই নয়। কিন্তু, না চাইতেও মানুষের জীবনে জন্ম-মৃত্যুর মতো ঘটনা ঘটতে দেখা যায়। আর, বর্তমানে শোনা যাচ্ছে এমনই অঘটন ঘটেছে টলি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর জীবনে। গতকাল জানা গিয়েছে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে গিয়ে মারা গেছেন সম্পূর্ণার বাবা নীলাদ্রি লাহিড়ী। অভিনেত্রীর বাবাও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ হয়েছিলেন অভিনেতা। গত কয়েকদিনে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর বাবা। চিকিৎসকের কাছে নাকি চেক আপ' করতে যাওয়ারও নাকি কথা ছিল অভিনেতার। কিন্তু, ভাগ্যের লিখন তা খন্ডাবে কে? তাই, ডাক্তারের কাছে যাওয়ার আগেই শেষ নিঃস্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল মাত্র ৬৬ বছর।
এই অভিনেতা টলিউডে জগতের ছোট পর্দার পরিচিত শিল্পীদের মধ্যে একজন ছিলেন। সিরিয়াল দুনিয়ায় অভিনেতাকে ‘মহাপীঠ তারাপীঠ’, ‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে অভিনেতাকে। ছোট পর্দা ছাড়াও অভিনেতাকে দেখা যেত নাটকের মঞ্চে। এমনকি, তাঁকে বেশ কয়েকবার বড় পর্দাতেও কাজ করতে দেখা গেছে।
বাবাকে নিয়ে কন্যা সম্পূর্ণা জানান, অভিনেতার আগেই বাইপাস সার্জারি হয়েছিল। সবকিছু ঠিকঠাক ছিল বলে হাসপাতালের তরফ থেকে তাঁকে তাড়াতাড়ি ছেড়েও দেওয়া হয়েছিল। গতকালই, তাঁর চেক আপ করানোর কথা ছিল। কিন্তু, তাঁর আগেই সবকিছু শেষ হয়ে গেল। দুপুর দুটোয় তাঁদের হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু, সকাল এগারোটা নাগাদই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। অভিনেত্রীর মতে, এই মুহূর্তে তাঁর বাবা তাঁকে অনেক দায়িত্ব দিয়ে দিলেন।