টলিপাড়ার আরও এক তারকা পরিবারে এল নতুন সদস্য। বাবা হলেন নাইজেল আকারা। অভিনেতার স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল অর্থাৎ বুধবার সকালে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নবজাতকের জন্ম দিয়েছেন নাইজেলের স্ত্রী মৌমিতা। অভিনেতার স্ত্রী পেশায় আবার ডাক্তার। এই তারকা দম্পতির জীবনে খুশির খবর আসায় অভিনেতা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বললেন, তাঁর সন্তান এবং স্ত্রী দুজনেই ভালো রয়েছে। তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল।
তাঁদের ৮ বছরের দাম্পত্য জীবনে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন, বললেন নাইজেল। পেশাগত জগত নিয়ে অভিনেতা বললেন, বর্তমানে তিনি কোনো কাজ করছেন না। এখন তিনি কেবল পরিবারেই মন দিতে চান। এতদিন এই দিকটা নিয়ে ব্যস্ত ছিল দুজনেই। মেয়েকে নিয়েই এখন সময় কাটাতে চান নতুন বাবা-মা।
এরপর, কথায় কথায় অভিনেতা জানালেন, একটা সময় তাঁর বলেছিল এই কলকাতা ছেড়ে মুম্বই চলে যেতে। এই শহর তাঁকে কী দেবে? এমন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু, অভিনেতা তখন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, এখনও তিনি এই শহরকেই আঁকড়ে ধরেছিলেন। তবে, একথা মানতেই হবে যে এই সোহলে নাইজেল ছিল বলেই মুক্তধারা', গোত্র'র মতো ছবি বাংলার দর্শকেরা উপহার পেয়েছিলেন। আর, তাঁর জীবনে বাংলা ইন্ডাস্ট্রিই তাঁকে একটা অন্য জীবন প্রদান করেছে। তবে, এখন মেয়ে আসার পর তাঁর জীবন যেন সম্পূর্ণ হল। এখন, মন দিয়ে মেয়ে-বৌকে নিয়ে সুখে-শান্তিতে সংসারই করতে চান তিনি।