আগামী মাসের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ ১৪ই অগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা 'ধূমকেতু'। দিন যত এগিয়ে আসছে দেব-শুভশ্রীর অনুরাগীরা যেন আর আগ্রহ চেপে রাখতে পারছে না। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে বাংলার বেশিরভাগ সিনে প্রেমীদের এই জুটির কাছে একটা আবদার যে তাঁদের আবার কবে বাস্তবের মাটিতে একসঙ্গে দেখা যাবে? এদিকে, আবার 'ধূমকেতু'-র প্রচারকে কেন্দ্র করেই আগামী ৪ অগাস্ট নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে এক বিশেষ ইভেন্ট।
সেই অনুষ্ঠানেই নাকি এই ছবির নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। ইভেন্টের জন্য অনলাইন টিকিট বুকিং খোলা হয়েছিল। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই সমস্ত পাস শেষ হয়ে গেছে। যদিও এই পাস নিমেষের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এক কথায়, যাঁরা পাস পাচ্ছেন না তাঁদের আফসোসের শেষ থাকছে না। এমনকি, পাস নাকি ব্ল্যাকও হচ্ছে, এই খবর ছড়িয়েছে। তবে, সিনেমা কর্তৃপক্ষের তরফ থেকে দর্শকদের আবার পাস দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ছবি যদি হিট হয় তাহলে আগামী দিনে কি বাংলার এই জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্ন দেবকে করতেই তিনি বললেন, গত ১০ বছর ধরে কোনো কথা হয়নি। এই ছবির শুটিং শেষ হওয়ার পর হয়তো আর কিছুদিন কথা হয়েছিল।একে ওপরের মুখোমুখি পর্যন্ত হয়নি বহু বছর। তবে, তাঁরা অনেক বছর পর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে হাতে হাত মিলিয়েছিলেন। না এখন আর দেখা হয় না কথা হয়। অবশেষে, একটা কথাই বলা যেতে পারে দেব-শুভশ্রী এত বছর পর একসঙ্গে দেখে কী করবেন অনুরাগীরা?