Calcutta Television Network

বর্ষাকালে খুবই কষ্ট হত! স্মৃতিচারণা করে কোন কষ্টের দিনের কথা তুলে ধরলেন 'শুভ বিবাহ'র হানি বাফানা?

এখন চলছে শ্রাবণ মাস অর্থাৎ বর্ষামুখর পরিবেশ হয়ে রয়েছে চারিদিকে। ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরমে জেরবার মানুষ। আকাশ কখনো ঘন কালো করে বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো দেখা পাওয়া যাচ্ছে হালকা রোদের। আবহাওয়ার রোদ-বৃষ্টির খেলার মতোই বিনোদন জগতের সিরিয়াল বা সিনেমার চিত্রনাট্যেও এমন খেলা চলতে থাকে। বলাই বাহুল্য, বাংলার বিনোদন জগতের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'শুভ বিবাহ'-তে কয়েকদিন আগেই এই বর্ষাকালকে ঘিরেই হয়ে গেল এক বিশেষ পর্ব, নাম 'রিমঝিম এ ধারাতে'। এই পর্বে মূলত দেখানো হয়েছে তেজ এবং সুধার সম্পর্কের বিশেষ সমীকরণ। 

এ তো নয় গেল লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবন কাহিনী। কিন্তু, কেউ কি জানেন এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ হানি বাফানা বৃষ্টির মরসুমকে ঠিক কতটা উপভোগ করে? ধারাবাহিক জগতে যাঁরা কাজ করেন তাঁদের সকলেরই জানা যে, টানা ১৪ঘন্টা শুটিং করতে হয় প্রতিটা শিল্পীদের। তাই, অভিনেতা বললেন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা উপভোগ করার মতো বিলাসিতা করার মতো সময় তাঁর হাতে নেই। তবে, এই বর্ষাকাল প্রসঙ্গে অভিনেতার অনেক পুরোনো স্মৃতি মনে পায়। 

হানি স্মৃতিচারণা করে বললেন, একটা সময়ে তিনি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাই, তাঁকে বাইক নিয়ে ঘুরে ঘুরে প্রচুর কাজ করতে হয়েছে। বিশেষ করে বর্ষাকালে খুবই কষ্ট হত। বর্ষার সময় অভিনেতা খালি ভগবানের কাছে প্রার্থনা করতেন যে, যা বৃষ্টি হওয়ার রাত ১১টা থেকে সকাল ৭টার মধ্যে যেন হয়ে যায়। বর্তমানে, তিনি ছোট পর্দার এক সফল নায়ক। তাই, পরিস্থিতি অনেকটা বদলেছে। এখন আসল বৃষ্টির জায়গায় নকল বৃষ্টিতে মাঝেমধ্যেই তাঁকে ভিজতে হয়।

শেয়ার করুন