Calcutta Television Network

নাতনি হয়েছে, জানতেন না দিদাই! মেয়ের নবজাতকের খবর শুনে কী বললেন অহনার মা?

মেয়ে সদ্যই মা হয়েছেন। এই খবর যেকোনো মায়ের (দিদার) জন্যই ভীষণ আনন্দের। কিন্তু, সবক্ষেত্রেই যে নতুন দিদা বা ঠাকুমার সেই আনন্দটা হবে এমন কোনো মানে নেই। গতকাল, মা হয়েছেন টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। তবে, অভিনেত্রীর এই বিশেষ দিনে তাঁর পাশে নেই মা। প্রসঙ্গত, অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ইতিমধ্যেই সকলের জানা। অহনার যে তাঁর মায়ের সঙ্গে একেবারেই সুসম্পর্ক নেই তা জানতে কারোর বাকি নেই। 

অভিনেত্রীর পারিবারিক এই কলহ লোকসমাজে প্রকাশ্যে এলেও কেউ অহনাকে সমর্থন জানিয়েছে আবার কেউ করেছে সমালোচনা। কিন্তু, সমাজের চারিদিকে একটু খেয়াল করলে দেখা যাবে ছেলেমেয়েদের সঙ্গে বাবা-মায়েদের নানাবিধ বিষয় নিয়ে যতই দূরত্ব থাকুক না কেন নাতি-নাতনির মুখ দেখলে সেসব দূরত্ব অনেক সময়তেই মিটে যায়। তবে, কি মেয়ের ওপর এখনও রেগে থাকবেন অহনার মা? মান-অভিমানের বরফের পাহাড় তাঁদের মধ্যে কি গলবে না? 

এইসব প্রশ্নের উত্তর জানতেই শহরের এক সংবাদ মাধ্যম অভিনেত্রীর মা অর্থাৎ চাঁদনী গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিলেন। হে মুহূর্তে তাঁকে পঃ করা হয়েছিল তখনও অবধি তিনি জানতেন না যে তাঁর মেয়ে মা হয়েছে। এরপর, সংবাদ মাধ্যমের কাল থেকে এই খবর শুনতেই তিনি একটু চমকে উঠলেন। তারপর, অভিনেত্রীর মা বললেন, সবাই যেনো সুস্থ থাকে। সবার সন্তানই যেন ভালো থাকে। এরই সঙ্গে, তিনি কিছুটা দুঃখ সহ জানলেন তাঁর কোল এখন খালি হয়ে গেছে। স্বামীর সাহায্য ছাড়াই যে তিনি মেয়েকে বড় করে তুলেছেন, তাও জানালেন। তবে, এইভাবে অন্য কেউ এসে তাঁর মেয়েকে কেড়ে নেবেন ভাবতে পারেননি। এরপর চাঁদনী আরও বললেন, তিনি প্রার্থনা করেন তাঁর মেয়ে যেন অনেক টাকা রোজগার করে। ওই রুপটান শিল্পীকেই সব গাড়ি-বাড়ি করে দিক। কারণ, যতদিন তাঁর মেয়ের কাছে টাকা থাকবে ততদিন সে ভালো থাকবে।

শেয়ার করুন