Calcutta Television Network

'ধূমকেতু'-র প্রচারের মাঝেই মুম্বাই পাড়ি দিলেন দেব! কোন কারণে এই সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

বাংলার বিনোদন জগতের মেগাস্টার যদি দেবকে বলা হয়, তাহলে মন্দ লাগবে না। সেই 'চ্যাম্প'-এর সময় থেকেই প্রযোজক তথা অভিনেতা দেব বাংলার দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে আসছে। বলাই বাহুল্য, অভিনেতার সিনেমাতে ছোটপর্দার বহু অভিনেত্রীকেও তাঁর সঙ্গে নতুন জুটি বাঁধতে দেখা গেছে। এক কথায়, দেবের সিনেমা রিলিজ করা মানেই প্রতিযোগিতার দৌড়ে অন্যান্য সিনেমাকে বলে বলে গোল দেওয়ার ক্ষমতা রাখেন। এই মুহূর্তে অভিনেতা তথা সংসদ ব্যস্ত 'ধূমকেতু'-এর প্রচারে। 

কিন্তু, বর্তমানে শোনা যাচ্ছে দেব নাকি বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছেন সুদূর মুম্বাইতে। ছবি প্রচারের মাঝপথে অভিনেতা কোন কারণে পাড়ি দিলেন মায়ানগরে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বললেন, তিনি কখনোই বলেননি যে বাংলা ছেড়ে মুম্বাই চলে যাচ্ছেন। 'খাদান' থেকে শুরু করে 'গোলন্দাজ', 'কিশমিশ' যেকোনো সিনেমা তৈরির জন্য তিনি কম্প্রমাইজ করতে চান না। ছবির বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য তাঁকে মাঝেমধ্যেই বি-টাউনে যাতায়াত করতে হয়। তাই, ওখানে একটা সেট আপ করা আছে। 

অভিনেতা আরও বলেন, সাউথ-এর সিনেমাতে দর্শকরা নায়কদের চেনে কারণ, তাঁরা প্রাদেশিক ছবি করেই নাম করেছে। তাই, অভিনেতাও ওঁদের মতো করে বাংলা ছবির উন্নতি দেখতে চায়। খাদানের পর তিনি বড় স্কেলে কাজ করতে চান, তাই আসন্ন 'রঘু ডাকাত' সিনেমাতে দারুণ টেকনোলজি ব্যবহার করেছেন। সবার মতে, এই ছবির প্রি-টিজার দেখেই দর্শকদের খুব ভালো লেগেছে। তাঁর ব্যক্তিগত সূত্রের খবর, স্বমাজ মাধ্যমে নাকি মন্তব্যের সুনামি উঠছে।

শেয়ার করুন