সাইনার অভিনয় জীবনের দ্বিতীয় কাহিনী শুরু হতে চললো। বিগত কয়েকদিন ধরে যে গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল গতকাল তা সামনে এল। কিছুদিন যাবৎ টলিপাড়ায় শোনা যাচ্ছিল নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। আর, সেই ধারাবাহিকেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাইনা চ্যাটার্জীকে। আগামী আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল, 'কোনে দেখা আলো'। আর এই সিরিয়ালের ১৫ সেকেন্ডের প্রথম প্রমো দেখে দর্শকদের মনে আগ্রহ আরো দ্বিগুণ করে দিয়েছে।
নতুন সিরিয়ালের প্রথম ঝলকে দেখা যাচ্ছে দুটি মেয়ে, তাঁরা দুজনেই কনের বেশে রয়েছে। এই ধারাবাহিকে সাইনার সঙ্গে দেখা যাবে নন্দিনী দত্তকে, যাকে শেষবার দেখা গেছে দুই শালিক ধারাবাহিকে। নন্দিনীকে এই সিরিয়ালে ওপর এক মুখ্য চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত, সাইনা অর্থাৎ অভিষেক কন্যা 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করে। আর, প্রথম কাজ থেকেই এই অভিনেত্রী সকলের মন জয় করে নিয়েছে।
আসন্ন এই ধারাবাহিকের প্লট বলতে দুইজন নায়িকাই এক দেখতে দর্শকদের মন জয় করে নিয়েছে। এই দুইজন কনের বেশে থাকলেও একজনের সিঁথি ভর্তি সিঁদুর আরেকজন কেবলই রয়েছে কনের বেশে। তাই, ইতিমধ্যেই সকলেই বুঝে গেছে গল্পে টুইস্ট শুরু হবে এখান থেকে। তবে, পুরো গল্পটা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এদিকে, নন্দিনীর বিপরীতে অভিনেতা সোমরাজ মাইতিকে দেখা যাবে এ খবর পাকা। কিন্তু, সাইনার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।