Calcutta Television Network

‘কম্পাস’ নিয়ে আসছে মডেলিং দুনিয়ার চেনা মুখ! নবাগতা পর্ণার সঙ্গে জুটি বাঁধবে কে?

নিত্যদিনের বিনোদন জগতে বিশেষত ছোট পর্দাতেই মাঝে মাঝে পুরোনো গল্পের শেষ আবার নতুন গল্পের শুরু হতে দেখা যায়। এদিকে, আবার দর্শকরা সেই পুরোনো ধারাবাহিকের গল্পের মায়া কাটাতে না কাটাতেই নতুন সিরিয়াল শুরু হয়ে যায়। আবার, কোনো কোনো ধারাবাহিকের চরিত্র দর্শকদের এতটাই পছন্দ হয় যায় যে, নিজেদের অজান্তেই সেইসব চরিত্র ঘরের চরিত্র হয়ে ওঠে তা কেউ জানতে পারে না। বর্তমানে শোনা যাচ্ছে, বাংলা টেলিভিশন দুনিয়ায় আবারো শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। প্রযোজক সুশান্ত দাসের নতুন ধারাবাহিক তৈরী হতে চলেছে একেবারে কলেজবেলার আবহে। 

এই ধারাবাহিকে আসতে চলেছে নতুন নায়িকা। ইতিমধ্যেই, মঙ্গলবার ধারাবাহিকের নাম প্রকাশ্যে এসেছে। সিরিয়ালের নাম ‘কম্পাস’। নবাগতা নায়িকা পর্ণা চক্রবর্তী এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে অভিষেক করতে চলেছে। অভিনয় জগতে প্রথম এলেও তিনি মডেলিং জগতের অন্যতম পরিচিত মুখ। এক কথায় বলা যায়, জ্যোতির্ময়ী কুন্ডুর মতোই আরো এক মডেল অভিনয় দুনিয়ায় প্রবেশ করতে চলেছে। প্রযোজক সুশান্তের ‘বঁধুয়া’ ও 'পেখম' ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছে জ্যোতির্ময়ী। এই অভিনেত্রী অবশ্য এখন ‘প্রজাপতি ২’ ছবির জন্য পাড়ি দিয়েছে সুদূর লন্ডনে। 

এদিকে টেলিপাড়ায় একেবারে নতুন সদস্য রূপে আসতে চলেছে পর্ণা। তবে, এর আগে পর্ণাকে বেশ অনেকবার মিউসিক ভিডিওতে দেখা গেছে।  এই ধারাবাহিক সন্মন্ধে আরো জানা যাচ্ছে যে, সিরিয়ালের গল্প শুরু হতে চলেছে কলেজের ক্যাম্পাস দিয়ে। এই কাহিনীতে নায়িক হিসাবে দেখা যাবে 'দুই শালিক'-এর অর্কপ্রভ রায়কে। অর্কপ্রভ-পর্ণা ছাড়াও এই গল্পে বড়ো বউ-এর চরিত্রে দেখা যাবে অন্বেষা রায় মুখোপাধ্যায়কে, যাকে এক সময়ে  ‘সোহাগ চাঁদ’-এর নায়িকা হিসাবে খ্যাত ছিলেন।

শেয়ার করুন