Calcutta Television Network

পর্দা থেকে সাত মাস দূরে সৌমিতৃষা! কী হয়েছে 'মিঠাই'খ্যাত অভিনেত্রীর?

সৌমিতৃষা কুন্ডু থুড়ি 'মিঠাই', এই অভিনেত্রী ছিলেন এক সময়ের ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। সৌমিতৃষা 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করলেও, 'মিঠাই' ধারাবাহিকের মাধ্যমেই এই অভিনেত্রী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। আর, সেই জনপ্রিয়তাই অভিনেত্রীকে ছোটপর্দা থেকে বড়োপর্দায় কাজ করার সুযোগ পান, তাও আবার দেবের নায়িকা হিসাবে। দেবের 'প্রধান' সিনেমাতে অভিনেতার স্ত্রীয়ের চরিত্রে কাজ করেন। মিঠাই ধারাবাহিকটা যেন তাঁর কেরিয়ারের মোর ঘুরিয়ে দেয়। 

এরপর, অভিনেত্রীকে 'কালরাত্রি' নামকের এক ওয়েব সিরিজেও দেখা গেছিল তাঁকে। ২০২৪ সালে শেষবারের মতো পর্দায় দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু, এখন প্রায় সাত মাস আর সেইভাবে অভিনেত্রীকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মিঠাই? এদিকে, ইদানীংকালে সমাজ মাধ্যমেও অভিনেত্রী সেইভাবে সক্রিয় নন। অনেক দর্শকদের মনের প্রশ্ন তবে কি হারিয়ে গেলেন সৌমিতৃষা? 

সূত্রে খবর, মাঝে নাকি অভিনেত্রী কিডনির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা ছাড়াও অভিনেত্রী তাঁর ব্যক্তিগত সমস্যা বাইরের কাউকে জানাতে রাজি নন। এদিকে, শোনা যাচ্ছিলো ‘কালরাত্রি’-র পরের পর্বের শুটিং কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে। কিন্তু, এই সিরিজের বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। আগামীদিনে, আদৌ কি কোনোদিনও আর অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা যাবে তা নিয়েও অনেক অনুরাগীদের মনে প্রশ্ন রয়েছে।

শেয়ার করুন