Calcutta Television Network

"স্লিপ ডিভোর্স" সম্পর্কের নয়া জটিলতা। জানুন মুক্তির উপায়।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (17)_160.jpg

By : Calcutta Television Network | Updated at : 06-03-2026 11:23:54

আজকাল রিলেশনশিপে 'স্লিপ ডিভোর্স' শব্দটা বেশ ভাইরাল। এই শব্দযুগলটি শুনে অনেকেরই মনে হতে পারে যে হয়তো সম্পর্ক ভাঙার কথা বলা হচ্ছে কিন্তু, আসলে সেরকম কিছুই না। দুজন বিবাহিত পার্টনার যখন আলাদা আলাদা রুমে ঘুমোয়, তখনই তাকে 'স্লিপ ডিভোর্স' বলে। না কোনো ঝগড়া ঝাটির জন্য নয়, বরং ঝঞ্ঝাহীন শান্তিতে ঘুমোতেই এমন পন্থা বেছে নিচ্ছেন এখন বিবাহিত দম্পতিরা।
1 / 5
সম্প্রতি একটি বিশেষ গবেষণা বলছে, পার্টনারের নাকডাকার শব্দে সারারাত ঘুমোতে না পারা বা অতিরিক্ত নড়াচড়ার কারণে পাশে শুয়ে ঘুমোতে না পারা - এধরণের সমস্যায় বিগত বেশ কয়েক দশক ধরেই ভুগছেন ৪৬ শতাংশ ভারতীয় দম্পতি। তাই এখন নিয়মিত তারা রাতে আলাদা ঘুমান।
2 / 5
এই স্লিপ ডিভোর্স মূলত অনেকগুলি কারণের জন্যই হয়ে থাকে। প্রথম কারণ হলো দুজনের ঘুমোনোর টাইম এক না হওয়া। ভাবুন আপনি ১০ টার মধ্যে ডিনার সেরে ঘুমিয়ে পড়াই বেশি প্রেফার করেন। কিন্তু অন্যদিক থেকে আপনার পার্টনার রাত ১ টা পর্যন্ত শুয়ে শুয়ে ইন্সটা - রিল ঘাঁটতে থাকে। এই জীবনশৈলীর পার্তথক্যের জন্য ধীরে ধীরে স্বামী- স্ত্রী আলাদা ঘুমোতে শুরু করে। যার ফলেই বাড়তে থাকে দূরত্ব।
3 / 5
আবার ধরুন আপনার পার্টনারের ঘুম এতটাই গভীর যে, কানের কাছে তাসা বাজালেও তার ঘুম ভাঙে না , অথচ আপনার ঘুম এতটাই হালকা যে যেকোনো ছোটোখাটো আওয়াজ হলেই আপনার ঘুম ভেঙে যায়। তাই শান্তিতে ঘুমোতে আপনি নিরিবিলি জায়গা খোঁজেন।
4 / 5
এই স্লিপ ডিভোর্সের কি কোনো পজিটিভ সাইড আছে ? দম্পতিরা বলছেন,'ভুরি ভুরি'. ভালো ঘুম মুড ভালো রাখতে সাহায্য করে, যার ফলে স্বামী বা স্ত্রীর মধ্যে ঝগড়া কম হয়। আর ভালো ঘুম হওয়ার কারণে দুজনেই ফ্রেশ থাকেন অনেকক্ষন যারফলে দুজনেই দুজনকে সময় দিতে পারেন।
5 / 5
তাই প্রায় এক-তৃতীয়াংশেরও বেশি দম্পতি এখন মাঝে মাঝেই আলাদা ঘুমোন। সম্পর্ক ভাঙার জন্য নয়, বরং সম্পর্ক ভালো রাখতেই এই বিকল্প।
শেয়ার করুন

আরও জানুন