Calcutta Television Network

ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (8)_130.jpg

By : Calcutta Television Network | Updated at : 08-01-2026 16:51:07

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার স্টার্কফন্টেইন গুহা থেকে আবিষ্কৃত এক জীবাশ্ম বদলে দিলো বিবর্তনের ইতিহাস।আফ্রিকার স্টার্কফন্টেইন গুহা থেকে 'লিটল ফুট' জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছিল ১৯৯৮ সালে। প্রত্নতত্ববিদরা এই জীবাশ্ম পরীক্ষা করে পান অদ্ভুত এক তথ্য।এতদিন আমরা ইতিহাস বইয়ে পড়েছি যে আদিম মানুষেরা নাকি বানরের মতো ঝুঁকে হাঁটতো। ধীরে ধীরে তারা সোজা হয়েছে। কিন্তু সেই ধারণাতেই বদল এনেছে এই নয়া গবেষণা। প্রত্নতত্বত্ববিদরা প্রমান করেছেন যে প্রায় ৩০ লক্ষ থেকে ১৯.৫ লক্ষ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যেসব অস্ট্রালোপিথেকাস -প্রজাতির মানুষরা বাস করতেন তারা সকলেই সোজা হয়ে হাঁটতে পারতো।
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 1 / 6
এই কঙ্কালটি উদ্ধার হওয়ার পর থেকেই বিগত ২০ বছর ধরে এর উপরে কাজ করছিলেন গবেষক ওরফে প্যালিওঅ্যানথ্রোপোলজিস্ট রোনাল্ড ক্লার্ক।
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 2 / 6
বহু পরীক্ষা নিরীক্ষার পর তিনি আবিষ্কার করেন যে 'অস্ট্রালোপিথেকাস প্রোমিথিয়াস' নামক আদিম মানবরা আসলে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস জাতি-ই। এদের মধ্যে সেই অর্থে কোনো ভেদাভেদ নেই।
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 3 / 6
তবে গবেষণার পরবর্তী ধাপে বদলে যায় সেই ফলাফলও। গবেষক দাবি করেন যে এই জীবাশ্ম প্রোমিথিয়াস বা আফ্রিকানাস—কোনোটিই নয়, এটি হলো নয়া কোনো 'চিহ্নিত না হওয়া' আদিম সম্প্রদায়, যার সম্পর্কে কোনোরকম কোনো হদিসই আগে পাননি প্রত্নতাত্বিকরা।
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 4 / 6
জীবাশ্মটির মাথার গঠন প্রমান করে যে তৎকালীন আদিম মানবরা সকলে সোজা হয়ে হাঁটতো।এবং প্রত্নতাত্বিক বিশ্লেষণ প্রমান করে যে এই 'লিটল ফুট'- ই হলো পৃথিবীর সব থেকে প্রাচীন জীবাশ্মগুলির মধ্যে একটা।
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 5 / 6
তবে কি প্রাচীন আদিম মানবরা সোজা হয়েই হাঁটতো ? বানর থেকে মানুষের বিবর্তনের যে ইতিহাস এতদিন পড়ে এসেছি বইয়ে - তা একেবারে মিথ্যে ?
ডারউইনের বিবর্তনবাদ কি সম্পূর্ণ মিথ্যে ? জানুন কি বলছে গবেষণা। 6 / 6
এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে ইতিহাস বদলকারী এই গবেষণাকে কুর্নিশ জানিয়েছে অনেক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থাই । তবে ভবিষ্যতে এই গবেষণার ভিত্তিতে পাঠ্য বইয়ে লেখা ইতিহাস বদল হবে কিনা সে নিয়ে এখন ধোঁয়াশা।
শেয়ার করুন

আরও জানুন