1 / 6
স্মোক ল্যাব' নামে সম্প্রতি এক কোম্পানি বাজারে এনেছে এক নতুন ভদকা। যার নাম রাখা হয়েছে 'লিকুইড গোল্ড'।
2 / 6
এই 'লিকুইড গোল্ড'- এর বৈশিষ্ট্য হলো, এটির মধ্যে আছে ২৪ ক্যারেটের ভোজ্য সোনা। অর্থাৎ আসল সোনা এবার গয়না হিসেবে শুধু পরতেই পারবেন না , খেতেও পারবেন।
3 / 6
'স্মোক ল্যাব' - এর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সূরাপ্রেমীরা। তাদের মতে ভদকা আর ভোজ্য সোনার মিশ্রণ, এই স্পিরিটকে করে তুলবে অনন্য। যারাই একটু অন্য ধরণের স্বাদ খুঁজছেন তাদের জন্য শ্রেষ্ঠ এই 'লিকুইড গোল্ড' .
4 / 6
ওই সূরা প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছে যে, এই আল্ট্রা-লাক্সারি ভদকার স্বাদ উচ্চমানের করার জন্য, ১০০ শতাংশ খাঁটি বাসমতী চালকে ব্যবহার করা হয়েছে। এবং সম্পূর্ণ প্রস্তুত করার আগে পাঁচবার ডিস্টিলড করা হয়েছে ‘স্পার্কল ফিল্ট্রেশন’ প্রক্রিয়ার মাধ্যমে। যাতে এর স্বাদ খুব উচ্চমানের হয়।
5 / 6
অনেকেই বলছেন এটি ভারতীয় ভদকাকে নিয়ে যাবে একটি অন্য উচ্চতায়।
6 / 6
সম্প্রতি দিল্লিতে নির্বাচিত কিছু স্থানে এই প্রিমিয়াম ‘লিকুইড গোল্ড’ লঞ্চ করা হচ্ছে। ধীরে ধীরে এটি ভারতের অন্যান্য শহর ও আন্তর্জাতিক বাজারেও সম্প্রসারিত হবে।
শেয়ার করুন