1 / 5
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ লা ফেব্রুয়ারী থেকেই পানমশলা, সিগারেট ও তামাকজাত যেকোনো দ্রব্যের উপর আরোপ হবে ৪০ শতাংশ জিএসটি। অর্থাৎ ১০ টাকার সিগারেট ১লা ফেব্রুয়ারী থেকে গ্রাহকদের কিনতে হবে ১৪ টাকা দিয়ে।
2 / 5
অন্যদিকে বিড়ির ক্ষেত্রে এই শুল্ক খানিকটা কম। বিড়িতে মাত্র ১৮ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছে সরকার।
3 / 5
বর্তমানে 'সিন গুডস’-এর ওপর যে কর নেওয়া হচ্ছে, তা বাতিল করেই, তার জায়গায় আসবে এই নয়া কর।
4 / 5
অর্থ মন্ত্রক, এই জারি করা বিজ্ঞপ্তিতে আরো জানান যে, চিউইং টোব্যাকো, জর্দা সুগন্ধি তামাক ও গুটখা প্যাকিং মেশিনস এর উপরে যে বিধি লাগু হয়েছিল, ২০২৬ সালের প্রথমভাগ থেকেই তা কার্যকরী করা হবে।
5 / 5
গত ডিসেম্বরেই পান মশলা উৎপাদন ও তার উপর চাপানো শুল্কের হার - এই দুই বিষয় নিয়ে নয়া বিল পাস হয় সংসদে। যেগুলো অনুমোদনও পায় হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস - এর তরফ থেকে । এবার সেগুলি শুধুই কার্যকরী হাওয়ার পালা যা ২০২৬ থেকেই লাগু হবে জোরকদমে।
শেয়ার করুন