1 / 7
আন্তর্জাতিক অর্থ লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করতে ব্যাঙ্কটি তাদের UPI অ্যাপে নিয়ে এল একসঙ্গে তিনটি যুগান্তকারী পরিষেবা।
2 / 7
প্রথমত, UPI Global Acceptance - এবার ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকরা বিদেশে বেড়াতে বা ব্যবসায়িক সফরে গিয়ে সরাসরি কিউআর কোড স্ক্যান করে আন্তর্জাতিক সংস্থায় টাকা পরিশোধ করতে পারবেন।
3 / 7
মরিশাস, সিঙ্গাপুর, ইউএই, আমেরিকা, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানে এই সুবিধা মিলবে, অর্থাৎ পকেটে মোবাইল থাকলেই বিদেশে আর নগদ অর্থ বহনের ঝক্কি নেই।
4 / 7
দ্বিতীয়ত, Foreign Inward Remittance - এখন ভারতীয় গ্রাহকরা সিঙ্গাপুর থেকে সরাসরি টাকা পেতে পারবেন।
5 / 7
সিঙ্গাপুর ডলার পাঠানো মাত্রই সেটি ভারতীয় মুদ্রায় রূপান্তরিত হয়ে যাবে, সেটাও সঙ্গে সঙ্গে। বিদেশে থাকা আত্মীয় বা ব্যবসায়িক অংশীদারদের টাকা পাঠানো এখন হবে আরও স্বচ্ছন্দ ও ঝামেলাহীন।
6 / 7
তৃতীয়ত, NRI UPI সুবিধা - ব্যাঙ্ক অব বরোদার এনআরআই গ্রাহকরা এখন অ্যাপের মাধ্যমে বিশ্বে যেকোনও প্রান্ত থেকে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন, তাও একেবারে রিয়েল-টাইমে।
7 / 7
এই তিনটি পরিষেবা একসঙ্গে চালুর ফলে শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, ভারতীয় ব্যাংকিং খাতে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার মানদণ্ডও আরও উঁচুতে উঠল। ব্যাঙ্ক অব বরোদার এই পদক্ষেপ নিঃসন্দেহে বিশ্বায়নের যুগে ভারতীয় গ্রাহকদের আর্থিক স্বাধীনতাকে নতুন মাত্রা দেবে।
শেয়ার করুন