Calcutta Television Network

চলে গেলেন অমিতাভের "বেস্ট ফ্রেন্ড", শোকে বিহ্বল বিগ বি

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (21)_88.jpg

By : Calcutta Television Network | Updated at : 25-10-2025 14:10:47

বিজ্ঞাপনজ জগতের কিংবদন্তি 'পীযুষ পান্ডের' মৃত্যুতে ভেঙে পড়লেন বলিউডের শাহেনশা বিগ বি।
চলে গেলেন অমিতাভের 1 / 5
বিগত বেশ কিছু দশক ধরেই, তার সৃষ্ট 'ট্যাগ লাইন' ব্যবহার করে অনেক কোম্পানিই নিজেদেরকে ব্র্যান্ড বানিয়েছে ।
চলে গেলেন অমিতাভের 2 / 5
ক্যাডবেরীর ' কুচ খাস হ্যা' হোক বা এশিয়ান পেইন্টস -এর ' হার ঘর কুচ কেহেতা হে' এইসব হৃদয়স্পশী ট্যাগলাইন তারই সৃষ্টি ।
চলে গেলেন অমিতাভের 3 / 5
রাজস্থানের জয়পুরে গানবাজনা, ক্রিকেট নিয়েই বড়ো হয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি তার আত্মজীবনীতে লেখেন যে শৈশবে কাটানো তার প্রতিটি দিনই ছিল এক একটি গল্পের মতন। এই অনুভূতি বা অভিজ্ঞতাগুলিই পরবর্তীকালে তাঁকে ভারতীয় অ্যাড এর জনক করে তুলেছিল।
চলে গেলেন অমিতাভের 4 / 5
তিনি খুব ভালো বুঝতে পারতেন ভারতীয়রা ঠিক কি শুনতে চায় ? আর ঠিক সেইকরণেই তার তৈরী অ্যাড গুলি ভারতীয়দের হৃদয় ছুঁয়ে যেত। এমনকি ২০১৪-য় সারা ভারতবর্ষ জুড়ে চলা "আব কি বার, মোদী সরকার।" - এই ক্যাম্পেনটিও তারই তৈরী।
চলে গেলেন অমিতাভের 5 / 5
তাঁর চলে যাওয়াতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে খোদ নরেন্দ্র মোদী, সবাই শোকপ্রকাশ করেছে এক্স -হ্যান্ডেলে। বলিউডের বিগ বি তাঁর ব্লগে লেখেন, 'ভারতীয় বিজ্ঞাপন জগতে -এ এক দারুন ক্ষতি। একজন জিনিয়াস ক্রিয়েটিভ চলে গেলেন আমাদের ছেড়ে।"
শেয়ার করুন

আরও জানুন